এক্সপ্লোর

Virat Kohli: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথমবার গোটা বছরে একদিনের ম্যাচে শতরান নেই বিরাটের

India vs Australia, ODI Series: চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল একদিনের সিরিজ হারলেও, বিরাটের পারফরম্যান্স মোটেই খারাপ নয়।

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল হেরে গেলেও, শেষ ম্যাচ জিতে কিছুটা মুখরক্ষা করতে পেরেছে। তবে দল শেষ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজের ফল ১-২ করতে পারলেও, বুধবার একটি ব্যক্তিগত অনভিপ্রেত নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই প্রথম তিনি গোটা বছরে একদিনের আন্তর্জাতিকে একটিও শতরান করতে পারলেন না। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। তাঁর রেকর্ড অসাধারণ। বর্তমান ক্রিকেটারদের মধ্যে মোট রান ও শতরানের নিরিখে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের কাছাকাছি একমাত্র বিরাট। একদিনের আন্তর্জাতিকে সচিনের মোট শতরান ৪৯। তার চেয়ে ৬টি শতরান দূরে বিরাট। তিনি সচিনকে টপকে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১২ হাজার রান করার রেকর্ড গড়েছেন। বিরাট ২৪২ ইনিংসে একদিনের ক্রিকেটে ১২,০০০ রান পূর্ণ করলেন। এর আগে একদিনের  আন্তর্জাতিকে দ্রুততম ১২ হাজার রানে রেকর্ড গড়েছিলেন সচিন। ৩০০ ইনিংসে সচিন  একদিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেছিলেন। সচিনের তুলনায় ৫৮ ইনিংস কম খেলে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি। বিরাট ছাড়া ও বিশ্বের আরও পাঁচ ব্যাটসম্যান ১২ হাজার রান সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন  করেছেন। তাঁরা হলেন সচিন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং ও মাহেলা জয়বর্ধনে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে দ্রুত ৮ হাজার রান (১৭৫ ইনিংস), ৯০০০ রান (১৯৪ ইনিংস, ১০ হাজার রান (২০৫ ইনিংস) ও ১১,০০০ রান (২২২ ইনিংস)-সংগ্রহের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। ক্রিকেটের ইতিহাসে বিরাটের দুরন্ত রেকর্ড কারও অজানা নয়। বুধবারের ম্যাচ বাদ দিলে পর্যন্ত ২৫০ একদিনের ম্যাচে ৫৯.২৯ গড়ে তাঁর সংগ্রহ ছিল ১১,৯৭৭ রান। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৩, হাফসেঞ্চুরি ৫৯। একদিনের ক্রিকেটে বিরাটের চেয়ে বেশি শতরান রয়েছে সচিনের। সচিনের শতরানের সংখ্যা ৪৯। বিরাটের কাছে সেই রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল একদিনের সিরিজ হারলেও, বিরাটের পারফরম্যান্স মোটেই খারাপ নয়। দ্বিতীয় ম্যাচে তিনি ৮৯ রান করেন। তৃতীয় ম্যাচে করেন ৬৩ রান। এটি একদিনের আন্তর্জাতিকে তাঁর ৬০-তম অর্ধশতরান। এ বছর অবশ্য একদিনের আন্তর্জাতিকে বিরাটের গড় ২০১১ সালের পর থেকে সবচেয়ে কম। এ বছর তাঁর গড় ৪৭.৮৮। এর আগে ২০০৮, ২০১০ ও ২০১১ সালে তাঁর গড় ৫০-এর নীচে ছিল। ২০১২ থেকে গত বছর পর্যন্ত তাঁর গড় কোনওবার ৫০-এর নীচে নামেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget