এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেধড়ক মার খেলেন চাহল, লজ্জার রেকর্ডের তালিকায় উঠল নাম

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বল হাতে একেবারেই সুবিধা করতে পারলেন না ভারতীয় বোলাররা। তাঁদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেললেন অজি ব্যাটসম্যানরা। ভারতের সামনে জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য রাখল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৭৪ রান।

সিডনি: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বল হাতে একেবারেই সুবিধা করতে পারলেন না ভারতীয় বোলাররা। তাঁদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেললেন অজি ব্যাটসম্যানরা। ভারতের সামনে জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য রাখল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৭৪ রান।  অ্যারণ ফিঞ্চ ও স্টিভ স্মিথের ব্যাট থেকে এল শতরান। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও পেসার নভদীপ সাইনি। চাহল ১০ ওভারে ৮৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর এভাবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডের খাতায় তাঁর নাম উঠে গেল।এক্ষেত্রে নিজের রেকর্ডই ভাঙলেন চাহল। গত বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮৮ রান দিয়েছিলেন তিনি। এই তালিকায় চাহলের পরই রয়েছে পিযুষ চাওলার নাম। তিনি ২০০৮-এ পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৮৫ রান দিয়েছিলেন। গত বছরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১০ ওভারে ৮০ রান দিয়েছিলেন চাহল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম উইকেটে ফিঞ্চ ও ওয়ার্নার ১৫৬ রান করেন। ওয়ার্নার ৬৯ রানে আউট হয়ে যান। ব্যাট হাতে স্টিভ স্মিথও ভারতীয় বোলারদের রেয়াত করেননি। মাত্র ৬২ বলে শতরান করেন তিনি। ফিঞ্চ ১১৪ রান করেন। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারতের হয়ে শামি তিনটি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনি। জাডেজা ১০ ওভারে ৬৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। উইকেট পেলেও মার খেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনিরা। বুমরাহ ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান, চাহল ৮৯ রান ও সাইনি ৮৩ রান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?
শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?
Fifa World Cup 2026: ২০ বছর পর এমনটা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে মাঠ মাতাবেন ৪ ভারতীয় বংশোদ্ভুত
২০ বছর পর এমনটা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে মাঠ মাতাবেন ৪ ভারতীয় বংশোদ্ভুত
Sourav Ganguly: দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
Bengal Cricket: ৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget