এক্সপ্লোর

শিশির মোকাবিলায় ইডেনে দিন-রাতের টেস্ট শুরু দুপুর ১ টায়, শেষ হবে রাত ৮ টায়

ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট হবে। আগামী ২২-২৬ নভেম্বর এই দিন-রাতের টেস্ট খেলা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে।শীতের সন্ধেয় সূর্যাস্তের পর ইডেন গার্ডেন্সে শিশিরের সমস্যার কথা মাথায় রেখে দুপুর একটায় খেলা শুরু করে রাত ৮ টায় দিনের খেলা শেষ করার অনুরোধ করেছিল সিএবি। সেই অনুরোধ বিসিসিআই মেনে নিয়েছে।

কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট হবে। আগামী ২২-২৬ নভেম্বর এই দিন-রাতের টেস্ট খেলা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে।শীতের সন্ধেয় সূর্যাস্তের পর ইডেন গার্ডেন্সে শিশিরের সমস্যার কথা মাথায় রেখে দুপুর একটায় খেলা শুরু করে রাত ৮ টায় দিনের খেলা শেষ করার অনুরোধ করেছিল সিএবি। সেই অনুরোধ বিসিসিআই মেনে নিয়েছে। বিসিসিআই-এর এক আধিকারিক এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, নভেম্বরের শেষের দিকে কলকাতায় রাত আটটার পরও খেলা চালিয়ে গেল বল পুরোপুরি ভিজে যেতে পারে। এ কথা মাথায় রেখে রাত ৮ টার মধ্যে দিনের খেলা শেষ করতে সেশনগুলির পরিকল্পনা নতুন করে করা হয়েছে। ওই আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শিশিরের সমস্যার কথা মাথায় রেখে খেলায় সময় পরিবর্তন সংক্রান্ত সিএবি-র অনুরোধ বিসিসিআই অনুমোদন করেছে। খেলা একটায় শুরু হবে এবং প্রথম সেশন তিনটেয় শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে ৩.৪০ টায় এবং চলবে ৫.৪০ টা পর্যন্ত। শেষ সেশনের খেলা হবে সন্ধে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত। এর আগে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন যে, খেলা আগে শুরু করলে তা শিশির সংক্রান্ত সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তিনি বলেছিলেন যে, শিশিরের সমস্যা দেখা যায় রাত আটটা-সাড়ে আটটার পর। এই সময়ে ইডেনে সাহা বলের ক্রিকেটে এমনটাই দেখা গিয়েছে। তাই, শিশির সমস্যা হয়ে উঠবে বলে আমার মনে হয় না। শিশির সংক্রান্ত বিষয়গুলি মোকাবিলার জন্য আমাদের ট্রিটমেন্ট স্প্রে সহ অন্যান্য আয়োজন থাকছে। এদিকে, দিন-রাতের এই টেস্টের টিকিটের চাহিদা প্রচুর। সিএবি ট্যুইটারের মাধ্যমে গোলাপি বলের পাঁচদিনের ম্যাচে টিকিটের বিপুল চাহিদার কথা জানিয়েছে। সিএবি বলেছে, ইডেন গার্ডেন্সে গোলাপি বলের দিন-রাতের টেস্টের প্রথম তিনদিন ৫০ হাজারের বেশি দর্শক আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
PM Modi-Narender Meeting: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget