এক্সপ্লোর

বোলিংয়ে ঈশান্তের দাপট, ব্যাটে রেকর্ড বিরাটের, গোলাপি টেস্টে চালকের আসনে ভারত

ভারত- ১৭৪/৩

নয়াদিল্লি: শিশিরে ভেজা ইডেনের মাঠ। গোলাপি আলোয় প্রজাপতি চাঁদোয়ায় মায়াবী থেকে আরও মায়াবী হচ্ছে ক্রিকেটের নন্দন কানন। তার ওপর গোলাপি বলের নড়াচড়া। একেবারে রোমাঞ্চময় হেমন্ত সন্ধ্যায় কাব্য লিখে রাখলেন বিরাট কোহলি। প্রথম ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজারের ওপর রান করে ফেললেন তিনি। সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, অতীতের কোনও অধিনায়কেরই এই কৃতিত্ব নেই। বিশ্ব ক্রিকেটে ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, গ্রেম স্মিথ, রিকি পন্টিং ও স্টিফেন ফ্লেমিংয়েরই কেবল এই কৃতিত্ব ছিল। এবার সেই সরণীতে রান করতে করতে ঢুকে পড়লেন বিরাটও।

এদিন ইডেনে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অর্ধশতরানের ইনিংসও খেললেন বিরাট কোহলি। অর্ধ শতরান এসেছে চেতেশ্বর পূজারার (৫৫) ব্যাট থেকেও। সব মিলিয়ে দিনরাতের টেস্টের তিন সেশনের খেলার পর ভারত বাংলাদেশের থেকে ৬৮ রানে এগিয়ে। ময়াঙ্ক অগ্রবাল, রোহিত বড় স্কোর না করতে পারলেও ইতিমধ্যেই খেলার চালক আসনে ভারত।

প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গোলাপি বলের সামনে শুরু থেকেই কোণঠাসা দেখায় বেঙ্গল টাইগারদের। ঈশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামির আগুনে স্পেলের সামনে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কোনও রান না করেই অধিনায়ক মমিনুল হক, মহম্মদ মিঠুন এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফেরেন। কিছুটা হলেও ক্রিজে থেকে রান করেন লিটন দাস। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন শাদমান ইসলাম। ভারতীয় বোলারদের মধ্যে গোলাপি বল হাতে ৫ উইকটে তুলে নিয়েছেন ইশান্ত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতেরও। তবে পূজারা ও কোহলি জুটিই ভারতের ভিত মজবুত করে দেয়।

বাংলাদেশ- ১০৬

ভারত- ১৭৪/৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test Live: সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
IND vs AFG Test: পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
IND vs AFG Test: পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
Lionel Messi event Vandalism: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ
Lionel Messi event Vandalism: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ
IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত
গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget