এক্সপ্লোর

IND vs ENG 1st ODI: সৌরভ-সচিনের অনন্য রেকর্ডে ভাগ বসালেন রোহিত-শিখর

IND vs ENG 1st ODI, The Oval: রোহিত শর্মা ও শিখর ধবনের শতরানের পার্টনারশিপে ভর করেই ইংল্যান্ডকে প্রথম ওয়ান ডেতে ১০ উইকেটে পর্যদুস্ত করে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

লন্ডন: ওয়ান ডে ক্রিকেটে একদা ভারতের জার্সিতে ওপেনিংয়ে আগুন ঝরাতেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)  ও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সময় বদলেছে, বদলেছে যুগও। এখন ভারতের জার্সিতে ইনিংস শুরু করেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শিখর ধবন (Shikhar Dhawan)। সৌরভ-সচিনের যোগ্য উত্তরসূরি হিসাবে এক ওভালে এক দুর্দান্ত নজির গড়ে ফেললেন রোহিত-শিখর।

সৌরভ-সচিনের কৃতিত্বে ভাগ

ওয়ান ডেতে সৌরভ-সচিনই ওয়ান ডেতে সর্বাধিক ৬৬০৯ রান যোগ করেছেন। তাদের সেই নজির এখনও অক্ষত। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন। ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান (India vs England 1st ODI) ডেতে মাত্র ছয় রান করলেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতেন রোহিত-শিখর। নজির তো স্পর্শ করলেনই। বরং অপরাজিত শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে দাপটের সঙ্গে প্রথম ওয়ান ডে জিততেও সাহায্য করলেন ভারতীয় ওপেনাররা।

 

ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট হাতে নেমে সেই রান মাত্র ১৮.৪ ওভারেই তুলে দেন রোহিত-শিখর। রোহিত ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। শিখর করেন ৫৪ বলে অপরাজিত ৩১ রান। মাত্র ১১২ ম্যাচ খেলেই রোহিত-শিখর জুটি ওপেনিংয়ে ৫১০৮ রান যোগ করে ফেলেছেন। ১৬টি অর্ধশতরানের পাশাপাশি ১৮টি শতরানের পার্টনারশিপ দেওয়ার কৃতিত্ব রয়েছে তাদের দখলে।

চতুর্থ ওপেনিং জুটি হিসাবে পাঁচ হাজার

মাত্র চতুর্থ ওপেনিং জুটি হিসাবে ওয়ান ডেতে পাঁচ হাজার রান যোগ করলেন তাঁরা। এই তালিকায় সৌরভ-সচিনের পর ৫৩৭২ রান যোগ করা অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপরে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত গ্রিনিচ-হেইনস জুটি। তাঁরা একত্রে ৫১৫০ রান যোগ করেছেন। 

আরও পড়ুন: ১০ উইকেটে দুরন্ত জয়, ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget