এক্সপ্লোর

Ind vs Eng, Jasprit Bumrah: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতা অতীত, দুরন্ত প্রত্যাবর্তন বুমরার

দুরন্ত পারফর্ম করলেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংস মিলিয়ে তুলেছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট হাতেও নজর কেড়েছেন।

নটিংহ্যাম: নটিংহ্যামে ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল। ম্যাচ জিততে ২০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫২ রান তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য আর ১৫৭ রান দরকার। হাতে রয়েছে ৯ উইকেট। আর এই ম্যাচে ভারতের সবচেয়ে তারকাখচিত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন একাই। এমনকী ২ ইনিংস মিলিয়ে তুলেছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট হাতেও ভাল খেলেছেন। কিন্তু এই বুমরাকে নিয়েই চাপ বাড়ছিল একটা সময় ম্যানেজমেন্টের। অনেক দিন ধরেই অফফর্মে ছিলেন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর বুমরা জানালেন তার প্রত্যাবর্তনের মূল কারণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ হওয়া বুমরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। 

বুমরা বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মানসিকভাবে কিছু পরিবর্তন এনেছিলাম। যার জন্যই হয়তো এই সাফল্য এসেছে। তবে মূলত ফোকাস করেছিলাম নিজের খেলায়। নিজের স্কিলের ওপর। ফল কী হবে তা নিয়ে বেশি না ভেবে ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছি আমি।' এরপর তিনি আরও যোগ করেন, 'আমি শুধু নিজের স্কিলে কিছু নতুনত্ব আনতে চেয়েছিলাম। অনুশীলন প্রচুর করেছি। নিজের ওপর বিশ্বাস ছিলই আমার।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা ম্যাচে কোনও উইকেটই পাননি বুমরা। প্রথম ইনিংসে বিনা উইকেটে ৫৭ রান দেন তিনি। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৫ রান খরচ করেন এই তারকা বোলার। এরপরই সমালোচিত হতে হয়েছিল বুমরাকে। আইপিএল ছাড়া বুমরা আর পারফর্ম করতে পারেন না এমনই মতবাদ শোনা যাচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই নিন্দুকদের মোক্ষম জবাব দিয়ে দিলেন তারকা এই ভারতীয় পেসার। 

ইংল্য়ান্ডের অধিনায়ক জো রুট দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু শনিবার তাঁকেও নতুন বলে আক্রমণে এসেই ফিরিয়ে দেন বুমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে দুটো পরিবর্তন
নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে দুটো পরিবর্তন
IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
Messi: মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
ICC T20 Ranking: জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget