এক্সপ্লোর

IND vs ENG 1st Test: রুটকে আউট করতে নেমে পড়লেন হরভজন !

২১৮ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁকে আউট করতে কি শেষ পর্যন্ত হরভজন সিংহের দ্বারস্থ হলেন ভারত অধিনায়ক! ভাজ্জি কি ফের জাতীয় দলের হয়ে মাঠে নেমে পড়লেন স্পিন জাল বুনতে?

চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই চাপে ভারত। টস জিতে প্রথম ব্যাট করে পাহাড়প্রমাণ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ৮ উইকেটে ৫৫৫। সিরিজের প্রথম টেস্টেই ডাবল সেঞ্চুরি জো রুটের। ২১৮ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁকে আউট করতে কি শেষ পর্যন্ত হরভজন সিংহের দ্বারস্থ হলেন ভারত অধিনায়ক! ভাজ্জি কি ফের জাতীয় দলের হয়ে মাঠে নেমে পড়লেন স্পিন জাল বুনতে? শনিবার এ নিয়ে তুমুল চর্চা চলল। কিন্তু হরভজন তো ভারতের প্রথম একাদশে নেই। টেস্টের স্কোয়াডেও নেই। তাহলে তিনি কীভাবে হাত ঘোরাতে শুরু করে দিলেন একেবারে টেস্ট ম্যাচের মধ্যেই! আসলে, রুটকে আউট করতে একাধিক কৌশল নিয়েছেন বিরাট কোহলি। যার মধ্যে অন্যতম, অনিয়মিত স্পিনার হিসাবে রোহিত শর্মাকে বল করতে আনা। যদিও রোহিতের বোলিং দেখে ধারাভাষ্যকার থেকে শুরু করে টিভিতে খেলা দেখা অনেকেই চমকে উঠেছিলেন। সকলেই ভেবেছিলেন, রুটকে আউট করতে হয়তো ভাজ্জিরই ডাক পড়ল। কিন্তু কেন?
ম্যাচের দ্বিতীয় দিন চা-বিরতির আগে দু’ওভার বল করেন রোহিত। চা-বিরতির ঠিক আগের ওভারে ঘটে এক অভিনব ঘটনা। উইকেটের পিছন থেকে ঋষভ পন্থকে কিছু একটা বলতে শোনা যায় স্টাম্পস মাইক্রোফোনে। সম্ভবত রোহিতকে কিছু একটা নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই রোহিতকে অবিকল হরভজন সিংহের বোলিং অ্য়াকশন নকল করে বল করতে দেখা যায়। রোহিতের সেই ফুল লেংথ বলে সহজেই লং অফে খেলে খুচরো রান নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মোট দু’ওভারে সাত রান দেন রোহিত। উইকেট পাননি। তবে বেশি চর্চা চলল রুটকে করা তাঁর 'ভাজ্জি ডেলিভারি' নিয়ে। রোহিতের সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী, রান নেওয়ার পর রুটকেও দেখা যায় হাসতে। হরভজন অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি বরং ক্ষুব্ধ ভারতের দল নির্বাচন নিয়ে। কুলদীপ সিংহ দলে থাকা সত্ত্বেও কেন তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাজ্জি।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget