এক্সপ্লোর

Sam Curran Innings: সতীর্থের ব্যাটিংয়ে ধোনির ছায়া দেখছেন বাটলার

গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে রবিবার বিরাট কোহলিদের এক সময় ব্যাট হাতে কোণঠাসা করে ফেলেছিলেন স্যাম কারান। আট নম্বরে নেমে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেন ইংরেজ পেসার। এক সময় ভারতের হাত থেকে ম্যাচ এবং সিরিজ ছিনিয়ে নেওয়ার উপক্রম করেছিলেন।

পুণে: গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে রবিবার বিরাট কোহলিদের এক সময় ব্যাট হাতে কোণঠাসা করে ফেলেছিলেন স্যাম কারান। আট নম্বরে নেমে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেন ইংরেজ পেসার। এক সময় ভারতের হাত থেকে ম্যাচ এবং সিরিজ ছিনিয়ে নেওয়ার উপক্রম করেছিলেন। কারানের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। তিনি জানিয়েছেন, চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়ে নিশ্চয়ই রবিবারের ইনিংস নিয়ে ধোনির সঙ্গে আড্ডা মারবেন কারান।

রবিবার ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড নিয়মিত উইকেট হারাতে থাকে। একটা সময় ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২০০/৭। ততক্ষণে ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছিলেন, সহজেই জিতবেন বিরাট কোহলিরা। ঠিক তখন ব্যাট হাতে জ্বলে ওঠেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা অলরাউন্ডার স্যাম কারান‌। ৮৩ বলে ৯৫ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন তিনি। একেবারে শেষ ওভার পর্যন্ত ইংল্যান্ডের প্রায় হেরে যাওয়া ম্যাচকে টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অবশ্য ৭ রানে ম্যাচ হেরে যায় ইংল্য়ান্ড। সিরিজও হেরে যায় তারা। তবে ইংল্যান্ডকে ব্যাট হাতে জেতাতে না পারলেও ব্যক্তিগতভাবে লোয়ার অর্ডারে (আট নম্বরে) ব্যাট করে রান তাড়া করার ক্ষেত্রে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেলার নজির স্পর্শ করেন কারান। 

ম্যাচের পর বাটলার বলেন, "মনে হয় আজকের ইনিংসটা নিয়ে ধোনির সঙ্গে কথা বলবে স্যাম। আমি ওর মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যে, ধোনি নিজেও এ ভাবেই রান তাড়া করত। স্যামের উন্নতির জন্যে ধোনি আদর্শ। আশা করছি আইপিএলে ওদের দু’জনের মধ্যে অনেক কথা হবে।"

শুধু কারান নন, মইন আলিও খেলবেন চেন্নাইয়ে। সেটা ভেবে আরও খুশি বাটলার। বলেছেন, "আমরা সবাই জানি মহেন্দ্র সিংহ ধোনি কত বড় মাপের ক্রিকেটার। এমএসের মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ওরা নিশ্চয়ই উপভোগ করবে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget