এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: ১৯১ রানে অল আউট ভারত, প্রাপ্তি বিরাট-শার্দুলের অর্ধশতরান

India vs England, 1st Innings Highlights: ওভাল টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে বড় রান করতে পারল না ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং ইংল্য়ান্ডের বোলারদের। 

ওভাল: চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্থম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতীয় দলে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে প্রথম একাদশে জায়গা করে নেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। প্রথম টেস্টের পর ফের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন শার্দুল। অন্যদিকে গত বছর মেলবোর্ন টেস্টের পর ফের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উমেশ যাদব। অন্যদিকে ইংল্য়ান্ড স্কোয়াডে ফেরার পর প্রথম একাদশেও জায়গা করে নেন ক্রিস ওকস। 

এদিন শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ওকসের বলে আউট রোহিত। ফিরলেন ১১ রান করে। এদিন রান পেলেন না কে এল রাহুলও। দ্বিতীয় উইকেটের পতন ভারতের। লেগবিফোর হয়ে ১৭ রানে প্যাভিলয়নে ফেরেন রাহুল। এরপর পূজারাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি এদিন মাত্র ৪ রান করে আউট হন। পাঁচ নম্বরে এদিন নেমেছিলেন জাদেজা। কিন্তু তিনিও বেশিক্ষণ বিরাটকে সঙ্গ দিতে পারেননি। ১০ রানে ফেরেন ভারতীয় অলরাউন্ডার। 

নতুন পজিশনে ব্যাট করতে নেমেও ব্যর্থ রাহানে। বিরাটের ডেপুটির ঝুলিতে এদিন মাত্র ১৪ রান। বিরাট এরইমধ্যে ফের অর্ধশতরান পূরণ করেন। কিন্তু তিনি এরপরই প্যাভিলিয়নে ফেরেন। রবিনসনের বলেই বেয়ারস্টোর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। তবে এরপরই খেলা জমিয়ে দেন শার্দুল ঠাকুর। চালিয়ে খেলা শুরু করেন ভারতীয় পেসার। এর আগে অস্ট্রেলিয়া সফরেও শার্দুল তাঁর ব্যাটিংয়ের জাদু দেখিয়েছিলেন। এদিন দরকারের সময়ে আরও একবার জ্বলে উঠল তাঁর ব্যাট। ৫৭ রানের ইনিংস খেলে দলকেও দুশোর দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯১ রানে অল আউট হয়ে যায় ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
PM Modi-Narender Meeting: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget