এক্সপ্লোর

Ind vs Eng 2nd Test Day 4: রাহানে-পূজারার মরিয়া লড়াই, লর্ডস টেস্টের রুদ্ধশ্বাস পরিসমাপ্তির অপেক্ষা

ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা।

লন্ডন: লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮১/৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। সোমবার ম্যাচের শেষ দিন। ভারত দুশো রানের লিড নিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।

রবিবার ১৪৬ বলে ৬১ রান করলেন রাহানে। ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রাহানে। রবিবারও তিনি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বিদেশের মাটিতে দলের অন্যতম সেরা ব্যাটসম্য়ান মনে করা হয়।

অন্যদিকে পূজারা দুরন্ত লড়াই করলেন। চাপের মুখে ২০৬ বলে ৪৫ রান করে ফিরলেন তিনি। তবে রান পাননি প্রথম ইনিংসের দুই নায়ক কে এল রাহুল (৫) ও রোহিত শর্মা (২১)। বিরাট কোহলিও (২০) ফের ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান করতে ব্যর্থ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১৪ ব্যাটিং) ও ইশান্ত শর্মা (৪ ব্যাটিং)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ৩টি ও মঈন আলি ২টি উইকেট নিয়েছেন।

এদিকে, লর্ডস টেস্টে বল বিকৃতি ঘটানোর অভিযোগ নিয়ে তোলপাড়। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি বল বিকৃতির অভিযোগ তুলছেন ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে। আবার বীরেন্দ্র সহবাগ ঘুরিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের।

বিতর্কের সূত্রপাত একটি টিভি ফুটেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেটারেরা জুতোর স্পাইক দিয়ে বলকে চেপে ধরেছেন। অনেকের মতে, রবিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের চলতি টেস্টের চতুর্থ দিন এই দৃশ্য বারবার দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্য করার ফাঁকে বিস্ময় প্রকাশ করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি পরে ট্যুইটও করেন। লেখেন, 'বল বিকৃতি ঘটল? এ বাবা'।

বীরেন্দ্র সহবাগ আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ব্রিটিশ বাহিনীকে। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন সহবাগ। তাঁর ট্যুইটেও একইরকম ভয়ডরহীন আমেজ থাকে। বীরু ট্যুইটারে লিখেছেন, 'ইয়ে ক্যায়া হো রহা হ্যায়। ইংল্যান্ডের ক্রিকেটারেরা কি বল বিকৃতি ঘটাচ্ছে? নাকি করোনা বিধি মেনে চলছে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget