এক্সপ্লোর

IND vs ENG Live: ১৩৩ করে অপরাজিত ডাকেট, ৩৫ ওভারে ২০৭ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড, লাইভ আপডেট

IND vs ENG, 3rd Test: তৃতীয় ভারতীয় হিসাবে তিন হাজার টেস্ট রান ও দুইশো উইকেটের যুগ্ম মাইলফলক স্পর্শ করলেন জাডেজা। জাডেজার দখলে তিন হাজার রানের পাশাপাশি ২৮০টি উইকেটও রয়েছে তাঁর দখলে।

Key Events
IND vs ENG 3rd: Rajkot Test end test Live Streamming, Socre Card get to know IND vs ENG Live: ১৩৩ করে অপরাজিত ডাকেট, ৩৫ ওভারে ২০৭ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড, লাইভ আপডেট
ভারত বনাম ইংল্যান্ড

Background

বিশাখাপত্তনমে পেশির চোট বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাঠে নামা হয়নি। তাঁর অনুপস্থিতিতে ভারত ম্যাচ জয় পেয়েছিল। তবে নিজের ঘরের মাঠ রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND Vs ENG 3rd Test) প্রত্যাবর্তন ঘটিয়েই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রমাণ করে দিলেন যে কেন তিনি দলের সম্পদ। কেন তিনিই এক নম্বর টেস্ট অলরাউন্ডার।

৩৩ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকতে থাকা ভারতীয় দলকে প্রয়োজনীয় অক্সিজেন দেন জাডেজা। সঙ্গী হিসাবে পান রোহিত শর্মাকে। তাঁর ও রোহিতের চওড়া ব্যাটে ভর করেই দিনেশেষের ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩২৬। বেশ ভাল জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। রোহিত ও জাডেজা, উভয়ই শতরান হাঁকান। জাডেজা তৃতীয় টেস্টের প্রথম দিনশেষে ১১০ রানে অপরাজিত রয়েছেন। এই ইনিংসের মাধ্যধেই বিশেষ তালিকায় সামিল হলেন ভারতীয় তারকা।

জাডেজা এদিনই টেস্ট কেরিয়ারে তিন হাজার রানের গণ্ডি পার করলেন। এর সুবাদেই নতুন তালিকায় নাম উঠল তাঁর। তৃতীয় ভারতীয় হিসাবে তিন হাজার টেস্ট রান ও দুইশো উইকেটের যুগ্ম মাইলফলক স্পর্শ করলেন জাডেজা। জাডেজার দখলে তিন হাজার রানের পাশাপাশি ২৮০টি উইকেটও রয়েছে তাঁর দখলে। কপিল দেব এবং আর অশ্বিনের সঙ্গে বিশেষ তালিকায় যোগ দিলেন জাডেজা। এই পারফরম্যান্স জাডেজার এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসাবে দখল আরও মজবুত করল।   

প্রত্যাবর্তন ম্যাচে জাডেজা সেঞ্চুরি করলেও, অভিষেক ম্যাচে সরফরাজের সেই সুযোগটা হল না। অনবদ্য অর্ধশতরান করলেও, ৬২ রানে রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয় তাঁকে। জাডেজার সেঞ্চুরি পূরণের জন্য সিঙ্গেল নিতে গিয়েই কাল হয়। মার্ক উডের ডাইরেক্ট হিটে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বছর ২৫-র সরফরাজকে।

17:11 PM (IST)  •  16 Feb 2024

IND vs ENG Live: ভারতের চেয়ে আর ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড

১৩৩ করে অপরাজিত ডাকেট। সঙ্গে জো রুট রুট ৯ রানে ক্রিজে। ৩৫ ওভারে ২০৭ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড। ভারতের চেয়ে আর ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

16:59 PM (IST)  •  16 Feb 2024

IND vs ENG Live Score: ২ উইকেট হারিয়ে ২০০ রান তুলল ইংল্যান্ড

৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান তুলল ইংল্যান্ড। ক্রিজে বেন ডাকেট ও জো রুট। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget