এক্সপ্লোর

Sarfaraz Khan Run Out: রাগে অগ্নিশর্মা রোহিত, সরফরাজ রান আউট হতেই আছড়ে ফেললেন টুপি

India vs England: ৭৫ মিনিট ক্রিজে ছিলেন। কিন্তু তাতেই ইংরেজ বোলারদের সাধারণের স্তরে নামিয়ে আনেন। যদিও সরফরাজের আউট দুর্ভাগ্যজনক। যা দেখে মেজাজ হারালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও।

রাজকোট: দিনের পর দিন, মরশুমের পর মরশুম ঘরোয়া ক্রিকেটে রান করেছেন। কিন্তু তারপরেও জাতীয় দলের দরজা খুলতে পারেননি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো কিংবদন্তিও।

সুযোগ পেয়েই সরফরাজ খান (Sarfaraz Khan) দেখিয়ে দিলেন, কতটা বারুদ লুকিয়ে রয়েছে তাঁর মধ্যে। ৬৬ বলে ৬২ রান করেছেন। ৭৫ মিনিট ক্রিজে ছিলেন। কিন্তু তাতেই ইংরেজ বোলারদের সাধারণের স্তরে নামিয়ে আনেন। যদিও সরফরাজের আউট দুর্ভাগ্যজনক। যা দেখে মেজাজ হারালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। নিজের টুপি আছড়ে ফেললেন ড্রেসিংরুমে।

ভারতীয় ইনিংসের ৮১.৫ ওভারের ঘটনা। বোলার জেমস অ্যান্ডারসন। ৯৯ রানে ব্যাট করছিলেন রবীন্দ্র জাডেজা। নব্বইয়ের ঘরে ঢুকে দীর্ঘক্ষণ আটকে ছিলেন সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার। অভিষেক ম্যাচ খেলতে নেমে সরফরাজ চেষ্টা করছিলেন, কী করে স্ট্রাইক দেওয়া যায় জাডেজাকে। সেই বলে জাডেজা মিড অনে ঠেলে কয়েক পা দৌড়ে যান। সেই সিঙ্গলটি হলেই সেঞ্চুরি সম্পূর্ণ হয়ে যেত জাডেজার। পার্টনারের ডাকে দৌড় শুরু করেন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা সরফরাজ। কিন্তু জাডেজা কয়েক পা দৌড়েই ফিরে যান। ফিরিয়ে দেন সরফরাজকেও। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। মিড অন ফিল্ডার মার্ক উডের থ্রোয়ে স্টাম্প ভেঙে যায়। রান আউট হয়ে যান সরফরাজ। একটা সময় মনে হচ্ছিল, নিশ্চিতভাবে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন মুম্বইয়ের তরুণ। কিন্তু জাডেজার ভুলে সেই স্বপ্নভঙ্গ হয়। সবচেয়ে বড় কথা, যে পার্টনারশিপ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল, দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে সেই জুটিও ভেঙে যায়।

সরফরাজকে রান আউট হতে দেখে মেজাজ হারান রোহিত। টিভি ক্যামেরায় দেখা যায়, ড্রেসিংরুমে বসে খেলা দেখছিলেন রোহিত। যিন নিজে সেঞ্চুরি করেছেন এদিন। সরফরাজ আউট হতেই দাঁড়িয়ে উঠে নিজের টুপি খুলে প্রবল রাগে তা মাটিতে আছাড় মারেন রোহিত। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সরফরাজকে আউট হতে দেখে নেটিজেনদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। কাঠগড়ায় তোলা হয় জাডেজাকে। অনেকেই 'স্বার্থপর' বলে আক্রমণ করতে থাকেন জাডেজাকে। তিনি সেঞ্চুরি করলেও ক্ষোভের আগুন পুরোপুরি নেভেনি।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget