এক্সপ্লোর

IND vs ENG Day 1 Highlights: রোহিত-জাড্ডুর জোড়া সেঞ্চুরিতে রাজকোটে প্রথম দিন ভারত তুলল ৩২৬/৫

Rajkot Test: অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন সরফরাজ খানও। ৬৬ বলে ৬২ রান করে রান আউট হয়ে যান মুম্বইয়ের তারকা। 

রাজকোট: প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জোড়া সেঞ্চুরিতে রাজকোটে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১৩১ রান করে আউট হয়েছেন রোহিত। ১১০ রানে অপরাজিত জাডেজা।

অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন সরফরাজ খানও। ৬৬ বলে ৬২ রান করে রান আউট হয়ে যান মুম্বইয়ের তারকা। ঘরোয়া ক্রিকেটে গত তিন-চার মরশুম ধরে পাহাড়প্রমাণ রান করেছেন। তবু জাতীয় দলে উপেক্ষিত ছিলেন। রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে দুজনের টেস্ট অভিষেক ঘটানো হয়েছে। একজন, সরফরাজ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে সত্তরের কাছাকাছি ব্যাটিং গড়। বারবার ফিটনেসের দোহাই দিয়ে তাঁকে ব্রাত্য রাখা হয়েছিল। যা নিয়ে ক্ষিপ্ত ছিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। লিটল মাস্টার প্রশ্ন করেছিলেন, ও আনফিট হলে রঞ্জি ট্রফিতে এত রান করছে কীভাবে! অবশেষে সরফরাজের দীর্ঘ অপেক্ষার অবসান হল। রাজকোটে খেলছেন তিনি। সঙ্গে অভিষেক হল উইকেটকিপার ধ্রুব জুরেলের।

রোহিত আউট হওয়ার পর ব্যাট করতে নেমে শুরুতেই বাউন্সার বৃষ্টির মুখে পড়লেন সরফরাজ। তাঁকে চিন মিউজ়িক শোনাতে চেয়েছিলেন ইংরেজ পেসাররা। ডাক করে গেলেন সরফরাজ। তারপরই ধরলেন রুদ্রমূর্তি। বোলার নিধন যজ্ঞ শুরু করলেন। তাঁর চোখে মুখে ঠিকরে বেরচ্ছিল প্রতিজ্ঞা। যেন টেস্ট দলে সুযোগ পেয়ে নিজেকে প্রথম ইনিংসেই প্রমাণ করতে মুখিয়ে ছিলেন। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান। ৯টি বাউন্ডারি, একটি ছক্কা। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে আরও বড় ইনিংস নিশ্চিত দেখাচ্ছিল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। কিন্তু রান পাননি যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও রজত পাতিদার। ৩৩/৩ হয়ে যাওয়া দলকে টেনে তোলেন রোহিত ও জাডেজা। চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করেন দুজনে। ১৩১ রান করে ফেরেন রোহিত। তবে জাডেজাকে টলানো যায়নি। ১১০ করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গে নৈশপ্রহরী কুলদীপ যাদব ১ রানে অপরাজিত।

 

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget