এক্সপ্লোর

Rohit On Kohli: কোহলির পরিবর্ত হিসাবে কেন নয় পূজারা বা রাহানে? কী বললেন রোহিত?

IND vs ENG: চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারেরা থাকা সত্ত্বেও কেন সুযোগ পেলেন না? বিশেষ করে প্রতিপক্ষ যেখানে মহাশক্তিধর ইংল্যান্ড?

হায়দরাবাদ: ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে রজত পাতিদারকে। কিন্তু চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারেরা থাকা সত্ত্বেও কেন সুযোগ পেলেন না? বিশেষ করে প্রতিপক্ষ যেখানে মহাশক্তিধর ইংল্যান্ড?

হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের আগের দিন সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন ধেয়ে এল রোহিত শর্মার দিকে। ভারত অধিনায়ক অবশ্য জানালেন, কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। রোহিত বলেন, 'সিনিয়র কাউকে খেলানোর কথা ভেবেছিলাম। কিন্তু তরুণ ক্রিকেটারেরা আর কবে সুযোগ পাবে? এটা নিয়েও ভেবেছি। অভিজ্ঞ কাউকে না নেওয়া বা তাদের কথা না ভাবাটা কঠিন। ওরা যা ম্যাচ জিতিয়েছে, যা অভিজ্ঞতা, যত রান করেছে, তা উপেক্ষা করা যায় না।'

তাহলে নতুন মুখ কেন? রোহিতের কথায়, 'তরুণদের চেনা পরিবেশেই সুযোগ দেওয়ার কথা ভেবেছিলাম। অচেনা পরিবেশে গিয়ে ফেলার চেয়ে জানা জায়গায় খেলাটা ভাল। আমি একেবারেই বলছি না, কারও জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফিট থাকলে আর রান করে গেলে যে কাউকে নেওয়া হতে পারে। তবে অন্যদের দিকেও তাকাতে হবে। আমরা চাই না ১১ জনের মধ্যে ৭-৮ জন মিলিতভাবে ২০-২৫টি টেস্ট খেলেছে, এরকম পরিস্থিতিতে পড়তে হোক। সুযোগ থাকলে দেওয়া উচিত।'

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের ভরাডুবি হলেও কেপ টাউনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছিল ভারত। কেপ টাউনে প্রোটিয়াদের বিধ্বস্ত করে জিতেছিল ভারত। সেই জয় কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে? রোহিত বলছেন, 'কেপ টাউনে জয়টা ভাল ছিল। কিন্তু এটা হায়দরাবাদ। সম্পূর্ণ আলাদা পরিবেশ-পরিস্থিতি। ড্রেসিংরুমের আবহ খুব ভাল। ম্যাচ জিতলে এটা হয়। কেপ টাউনের জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব অল্প সময়ে ম্যাচের ফয়সালা হয়েছিল আর আমরা শীর্ষে থেকে শেষ করতে পেরেছিলাম।’

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget