এক্সপ্লোর

Ind vs Eng: ছেলে টেস্ট দলের অধিনায়ক, কী করতে হবে পরামর্শ দিয়ে রাখলেন আপ্লুত মা

Jasprit Bumrah: উচ্ছ্বসিত বুমরার মা দলজিৎ (Daljit)। বুমরার ক্রিকেটকে আঁকড়ে ধরার নেপথ্যে যাঁর অবদান হয়তো সবচেয়ে বেশি।

বার্মিংহ্যাম: ছেলের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। ভারতের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে ভারতের ব্লেজার পরে বেন স্টোকসের সঙ্গে টস করতে যাবেন আমদাবাদের ডানহাতি পেসার। যে খবর পেয়ে উচ্ছ্বসিত বুমরার মা দলজিৎ (Daljit)। বুমরার ক্রিকেটকে আঁকড়ে ধরার নেপথ্যে যাঁর অবদান হয়তো সবচেয়ে বেশি।

করোনামুক্ত না হওয়ায় এজবাস্টনে খেলতে পারবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দেবেন বুমরা। কপিল দেবের পর এই প্রথম কোনও পেসার জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেবেন। যা নিয়ে আপ্লুত দলজিৎ। বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan), যিনি কর্মসূত্রে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র সঙ্গেও যুক্ত, বলেছেন, 'মা ভীষণ উত্তেজিত। উনি সব সময়ই চান বুমরা মাঠে সফল হোক। ক্রিকেটকে দারুণ ভালবাসেন। বুমরার পুরো ক্রিকেট সফরটা দেখেছেন। আজ যে জায়গায় রয়েছে বুমরা, সেটা ভীষণ ভালবাসেন মা। তাই বুমরার টেস্ট দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে আহ্লাদিত মা।'

 

সঞ্জনা যোগ করেছেন, 'বুমরার জন্য মায়ের কয়েকশো পরামর্শ রয়েছে। উনি নিজে কোনওদিনও ক্রিকেট না খেলা সত্ত্বেও। যে কোনও মায়ের মতোই উনি বলে দিয়েছেন, কীভাবে চিন্তাভাবনা করা উচিত বা কীভাবে এগনো উচিত। মা ভীষণ গর্বিত।'

বুমরাকে অধিনায়ক ঘোষণা করার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়। সঞ্জনা বলেছেন, 'একবারেই খবরটা পেয়ে যায়নি ও (বুমরা)। কারণ রোহিত শর্মার করোনা পরীক্ষার ফল কী আসে তা নিয়ে অপেক্ষা করা হচ্ছিল। তার ওপরই নির্ভর করেছিল যশপ্রীত দলকে নেতৃত্ব দেবে কি না সেই ব্যাপারটা। তাই আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। কারণ সকাল-সন্ধে দুবেলা করে রোহিতের করোনা পরীক্ষা করা হয়েছে। কারণ দল থেকে সুস্থ হয়ে মাঠে নামার জন্য রোহিতকে সবরকম সুযোগ দিতে চেয়েছিল।'

আরও পড়ুন: শার্দুলকে কী নামে ডাকেন সতীর্থরা? জানালেন পেসার নিজেই

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget