এক্সপ্লোর

Ind vs Eng, T20 Series: করোনামুক্ত রোহিত, বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে মুখিয়ে

Rohit Sharma: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে পড়ছেন রোহিত শর্মা। করোনামুক্ত তিনি। নিজেই জানিয়ে দিলেন যে, আর কোনও উপসর্গ নেই।

সাদাম্পটন: তাঁকে কেন্দ্র করে পঞ্চম টেস্ট ও সিরিজ জয়ের অঙ্ক সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু করোনার ধাক্কায় রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা (Jasprit bumrah)। ম্যাচ হেরে যায় ভারত। সিরিজ শেষ হয় ২-২ ব্যবধানে।

তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে পড়ছেন রোহিত শর্মা। করোনামুক্ত তিনি। নিজেই জানিয়ে দিলেন যে, আর কোনও উপসর্গ নেই। শেষ ২-৩টি করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ফলে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে সমস্যা নেই।

বুধবার সাংবাদিকদের রোহিত বলেন, 'সুস্থ হয়ে উঠেছি। করোনা হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। যে সমস্ত খেলোয়াড়ের করোনা হয়েছে, তাদের এক একজনের সেরে ওঠার পর এক এক রকম অভিজ্ঞতা হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন হল প্র্যাক্টিস করছি। আরও ২-৩টে করোনা পরীক্ষা করিয়েছি। সবকটির ফলই নেগেটিভ। কোনও উপসর্গ নেই।'

রোহিত যোগ করেছেন, 'মাঠে ফেরা সবসময়ই ভাল অভিজ্ঞতা। তবে কিছু জিনিস কারও নিয়ন্ত্রণে থাকে না।' বুধবার প্র্যাক্টিসের ফাঁকে দীর্ঘক্ষণ তাঁকে ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। রোহিত বলছেন, 'লক্ষ্মণ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। জানতে চেয়েছি দল কেমন করেছে আয়ার্ল্যান্ডে। প্রস্তুতি কেমন হয়েছে। প্রত্যেকের ব্যাপারে আলাদা করে খোঁজ নিয়েছি।'

 

তিনি করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন। আর ভারত এজবাস্টনে টেস্টে হেরে যায়। রোহিত বলছেন, 'মাঠের বাইরে থেকে দলের খেলা দেখাটা খুব খারাপ অভিজ্ঞতা। প্রস্তুতি ম্যাচের সময়ই কয়েকদিন কষ্ট হচ্ছিল। তারপরই করোনা পজিটিভ হই। তবে এখন পুরো সুস্থ। টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেলতে মুখিয়ে রয়েছি। মাঠে ফিরে রোমাঞ্চিত।'

আরও পড়ুন: কষ্টার্জিত জয় সিন্ধুর, সহজেই দ্বিতীয় রাউন্ডে প্রণয়, প্রথম রাউন্ড থেকেই বিদায় সাইনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
Spain Vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget