এক্সপ্লোর

Rohit Breaks Dhoni's Record: ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত, বিরল কীর্তি ভারত অধিনায়কের

IND vs ENG: বৃহস্পতিবার ধোনির একটি রেকর্ড ভেঙে দিলেন রোহিত। গড়লেন নতুন কীর্তি। যে কীর্তি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কারও নেই। এমনকী, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদেরও নেই।

রাজকোট: একজন ব্যাট হাতে খুনে মেজাজ, কিন্তু মাঠে সব সময় ঠান্ডা ঠান্ডা কুল কুল। ক্রিকেট বিশ্ব যে কারণে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নামকরণই করে ফেলেছিল ক্যাপ্টেন কুল।

অন্যজন মাঠে ব্যাট হাতে বোলার নিধন করেন। যে কারণে রোহিত শর্মাকে (Rohit Sharma) হিটম্যান বলে ডাকেন ক্রিকেটপ্রেমীরা। দুজনেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। রোহিত এখন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের সেনাপতি।

বৃহস্পতিবার ধোনির একটি রেকর্ড ভেঙে দিলেন রোহিত। গড়লেন নতুন কীর্তি। যে কীর্তি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কারও নেই। এমনকী, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদেরও নেই।

কী সেই রেকর্ড? ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালকিন এখন রোহিতই। তিনি পেরিয়ে গেলেন ধোনিকে। রাজকোটে ১৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেলেন রোহিত। সেই ইনিংসে ৩টি ছক্কাও মেরেছেন রোহিত। আর তাতেই তিনি পেরিয়ে গিয়েছেন ধোনিকে। 

অধিনায়ক হিসাবে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে অইন মর্গ্যানের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৩৩ ছক্কা মেরেছিলেন মর্গ্যান । সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল মহেন্দ্র সিংহ ধোনির। ২১১টি ছয় মেরেছিলেন ক্যাপ্টেন কুল। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২১২টি ছয় মারলেন হিটম্যান। তাঁর সামনে এখন শুধু মর্গ্যান। তাঁর চেয়ে ১১ ছক্কা কম রয়েছে রোহিতের। তবে যেরকম ছন্দে আছেন, তাতে মর্গ্যানকে পেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তালিকায় চার নম্বরে থাকা রিকি পন্টিং (১৭১ ছক্কা) ও ব্রেন্ডন ম্যাকালাম (১৭০ ছক্কা) রোহিতের চেয়ে অনেক পিছিয়ে।

রাজকোটে ছন্দে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন সেঞ্চুরি। সেই সঙ্গে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) অনন্য এক কীর্তির আরও কাছাকাছি পৌঁছে গেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪টি সেঞ্চুরি রয়েছে গাওস্করের। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। রোহিতের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর একটি সেঞ্চুরি করলেই সানিকে স্পর্শ করবেন রোহিত।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget