এক্সপ্লোর

Ind vs Eng: কৃপণ বোলিং করেছি, ১৬৮ রানে ভারতকে আটকে রেখে খুশি, বলছেন ইংরেজ স্পিনার

Adil Rashid: যে মাঠকে ব্যাটারদের মৃগয়াভূমি মনে করা হচ্ছিল, সেই অ্যাডিলেডে বল হাতে ভেল্কি দেখিয়েছেন তিনি। তাও এমন একটা দলের বিরুদ্ধে, যাদের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে পারদর্শী।

অ্যাডিলেড: যে মাঠকে ব্যাটারদের মৃগয়াভূমি মনে করা হচ্ছিল, সেই অ্যাডিলেডে বল হাতে ভেল্কি দেখিয়েছেন তিনি। তাও এমন একটা দলের বিরুদ্ধে, যাদের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে পারদর্শী। ভারতকে ১৬৮ রানে বেঁধে রাখার পর তাই খুশি ইংরেজ স্পিনার আদিল রশিদ (Adil Rashid)। বলে দিচ্ছেন, কৃপণ বোলিং করেছেন তাঁরা।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছে ১৬৮/৬। ইংরেজ বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স আদিল রশিদের। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নিয়েছেন ১ উইকেট। সেটাও সূর্যকুমার যাদবের উইকেট। যিনি ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন।

ভারতীয় ইনিংসের সমাপ্তির পর আদিল বলেছেন, 'আমরা দলগতভাবে ভাল বোলিং করেছি। কৃপণ বোলিং করেছি। ওদের চাপে রেখেছিলাম। আমার মনে হচ্ছে ভালই পারফর্ম করেছি। আমার মতে, দিনের শুরুতে যদি কেউ বলত ওদের ১৬৮ রানে আটকে রাখতে পারব, তাহলে খুশিই হতাম। জানতাম শেষ কয়েক ওভারে চার-ছক্কা হবে।'

কোহলি-হার্দিকের কামাল

এই মাঠ তাঁর কাছে বরাবর পয়মন্ত। অ্যাডিলেড যে তাঁকে খালি হাতে ফেরায় না, বৃহস্পতিবার ফের একবার তা দেখিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংরেজ বোলারদের বিরুদ্ধে (Ind vs Eng) পরপর উইকেট খুইয়ে ভারতীয় শিবির যখন প্রবল চাপে, তখন ব্যাট হাতে প্রত্যাঘাত কিং কোহলির। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে করলেন ৫০ রান। তাঁকে সঙ্গত করলেন হার্দিক পাণ্ড্য। ৩৩ বলে ৬৩ রান করলেন বঢোদরার অলরাউন্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৬৮/৬। ম্যাচ জিততে জস বাটলারদের তুলতে হবে ১৬৯ রান।

টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক বাটলার। কৌশল ছিল, প্রথমে প্রতিপক্ষকে যথাসম্ভব অল্প রানে বেঁধে রাখা। তারপর লক্ষ্য বুধে নিয়ে অঙ্ক কষে সেই রান তাড়া করা। যে কোনও বড় ম্যাচে যা অধিকাংশ অধিনায়কের পছন্দের স্ট্র্যাটেজি। তবে রোহিত টসের পর জানিয়েছিলেন, তিনিও প্রথমে ব্যাটিং করে নিতে চেয়েছিলেন। ভারতীয় শিবির আগের ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ, দীনেশ কার্তিককে বাইরেই বসতে হয়েছে। প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। যে দল জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলেছিল।

ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। ক্রিস ওকসের বলে মাত্র ৫ রান করে ফেরেন কে এল রাহুল। হাতে চোট থাকলেও, ক্রিজে টিকে ছিলেন রোহিত শর্মা। একবার তাঁর ক্যাচও পড়ে। মনে করা হয়েছিল যে, হয়তো ছন্দে ফেরার জন্য এরকম বড় মঞ্চই বেছে নেবেন রোহিত। কিন্তু ২৮ বলে ২৭ রান করে ক্রিস জর্ডানের বলে ফেরেন তিনি। সূর্যকুমার যাদব শুরুটা ভাল করেছিলেন। কিন্তু ১০ বলে ১৪ রান করে তিনিও জর্ডানের শিকার। ৩৯ বলে হাফসেঞ্চুরি করেন কোহলি। কিন্তু পরের বলেই তিনি ফিরে যান। হার্দিকও হাফসেঞ্চুরি করেন।

আরও পড়ুন: আরও ২ বছর আগে সুযোগ পাওয়া উচিত ছিল সূর্যকুমারের, সেমিফাইনালের আগে বললেন হার্দিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget