এক্সপ্লোর

IND vs ENG: নাগাড়ে সমালোচনার মাঝেই ইঙ্গিতবাহী পোস্ট বিরাটের, কপিলদের জবাব দিলেন কোহলি?

Virat Kohli: চলতি ভারত-ইংল্যান্ড সিরিজেও এখনও পর্যন্ত শান্তই থেকেছে কোহলির ব্যাট। কিংবদন্তি কপিল দেবের মতো প্রাক্তনীরা তার প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ম্যাঞ্চেস্টার: বিশ্বক্রিকেটের এখন সবথেকে চর্চিত টপিক হল বিরাট কোহলি (Virat Kohlil) রানের খরা। ২০১৯ সালে ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর প্রায় তিন বছর এবং ৭৭টি আন্তর্জান্তিক ইনিংস কেটে গিয়েছে। তাও এখনও আর একটি শতরান করতে পারেননি কোহলি। 

ভারত-ইংল্যান্ড সিরিজে ব্যর্থ কোহলি

চলতি ভারত-ইংল্যান্ড সিরিজেও (IND vs ENG) এখনও পর্যন্ত শান্তই থেকেছে কোহলির ব্যাট। পঞ্চম টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলি মোট ৩১ রান করার পর দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ১ ও ১১ রান করে আউট হন। লর্ডসে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট সারিয়ে ফিরেও প্রাক্তন ভারতীয় তারকার সংগ্রহ মোটে ১৬ রান। এমন হতশ্রী ফর্মের জেরেই কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। কিংবদন্তি কপিল দেবের মতো প্রাক্তনীরা কোহলির প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এতদিন নিজের সমালোচনায় মুখ বন্ধ রাখলেও, এবার কি অবশেষে সমালোচকদের জবাব দিলেন কোহলি?

তবে সরাসরি নয়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জবাব দিয়েছেন কোহলি। ম্যাঞ্চেস্টার তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগেই একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে নিজের একটি ছবি পোস্ট করেন। সেই দেওয়ালে লেখা, 'যদি আমি পড়ে যাই.......তা না হয়ে যদি তুমি উড়তে শেখ।' ছবিটির ক্য়াপশনে কোহলি লেখেন, 'পার্সপেক্টিভ (বাংলা অর্থ পরিপ্রেক্ষি)' এই ছোট্ট এক শব্দ ও দুইটি লাইন বুঝতে কারুরই খুব অসুবিধা হওয়ার কথা নয়। এখানে পড়ে যাওয়ার মাধ্যমে কোহলি স্পষ্টতই নিজের খারাপ ফর্মের দিকেই ইঙ্গিত করেছেন। আর লাইন দুইটি তাঁর সমালোচনার ভিত্তিতেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

কোহলির সমর্থনে পিটারসেন

হু হু করে কোহলির এই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবং একদা কোহলির আরসিবি সতীর্থ কেভিন পিটারসেন (Kevin Pietersen) সেই পোস্টেই লেখেন, 'তুমি এগিয়ে চল। তুমি ক্রিকেটে যা যা কৃতিত্ব অর্জন করেছ, তা বাকিদের কাছে কেবলই স্বপ্ন। এবং বাকিরা বলতে সর্বকালের কিছু সেরাদের কথা বলছি আমি।' এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে কোহলির দিকে সকলের নজর থাকত। শনিবার (১৭ জুলাই) মাঠে নামার আগে এই পোস্টের জেরে আরও বেশি করে তার দিকে সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই তাকিয়ে থাকবেন। 

আরও পড়ুন: ''আমি জানি কেমন অনুভূতি হয় এই সময়..'' আবার বিরাটের সমর্থনে মুখ খুললেন বাবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget