এক্সপ্লোর

IND vs NZ 1st T20: ১ ওভারে ২৭ রান! করলেন নো বলও, ফের কড়া সমালোচনার মুখে অর্শদীপ

Arshdeep Singh: কখনও পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলে দেওয়ায় বিতর্কবিদ্ধ হয়েছেন। কখনও আবার ম্যাচে ৫টি নো বল করে। ফের একবার প্রবল সমালোচনায় বিদ্ধ হলেন অর্শদীপ সিংহ। 

রাঁচি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না অর্শদীপ সিংহের (Arshdeep Singh)।

কখনও পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলে দেওয়ায় বিতর্কবিদ্ধ হয়েছেন। কখনও আবার ম্যাচে ৫টি নো বল করে। ফের একবার প্রবল সমালোচনায় বিদ্ধ হলেন অর্শদীপ সিংহ। 

রাঁচিতে নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউয়ি ইনিংসের শেষ ওভারে বল করতে এসে ২৭ রান খরচ করেন বাঁহাতি পেসার। ১৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৪৯/৬। সেখান থেকে ১৭৬/৬ স্কোরে শেষ করে নিউজিল্যান্ড। শেষ ওভারে একটি নো বলও করেন অর্শদীপ। ভারতের ২১ রানে হারের পর অনেকেই ওই ওভারটিকে দায়ী করছেন। বলা হচ্ছে, কেন বারবার ডেথ ওভারে ভরাডুবি ঘটানোর পরেও খেলানো হচ্ছে অর্শদীপকে?

যদিও ভারতীয় দল সরাসরি অর্শদীপের দিকে আঙুল তুলছে না। ম্যাচ হারার পর টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হার্দিক পাণ্ড্য শুধু বলেছেন, 'আমরা ২৫ রান বেশি দিয়েছি।' হয়তো ঘুরিয়ে অর্শদীপের দিকেই ইঙ্গিত করেছেন বঢোদরার অলরাউন্ডার।

শুক্রবারের আগে পর্যন্ত রাঁচিতে কোনও টি-টোয়েন্টি ম্যাচ না হারার কীর্তি ছিল টিম ইন্ডিয়ার। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিই জিতেছিল ভারত। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একটি ম্যাচ জিতেছিল ভারত। যদিও শুক্রবার সেই রেকর্ড ভেঙে গেল। রাঁচিতে ভারতকে ২১ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শুক্রবার ভারতের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়ে গিয়েছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখাতেই জয়োধ্বনি দিল জনতা। কিন্তু নিজের শহরে বসে দলের হার দেখে যেতে হল মাহিকে। 

ম্যাচ জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ১৭৭ রানের। ১৫৫/৯ স্কোরে আটকে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫০ রান করলেন সুন্দর। তার আগে বল হাতেও নজর কেড়েছিলেন তামিলনাড়ুর ক্রিকেটার। যাঁকে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে প্রথম একাদশে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ২৮ বলে ৫০ রান করে ফিরলেন সুন্দর। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন সূর্য। 

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সেরা মিচেল স্যান্টনার। যিনি নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন চলতি সিরিজে। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার। এক ওভার মেডেনও করেন। এদিন ১৮টি ডট বল করে রেকর্ড করেছেন স্যান্টনার। ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ১৮টি ডট বল করেছিলেন ড্যানিয়েল ভেত্তোরি। সেটাই ছিল টি-টোয়েন্টিতে কোনও বোলারের করা সবচেয়ে বেশি ডট বল। সেই রেকর্ড স্পর্শ করলেন স্যান্টনার। তিনিও করলেন ১৮টি ডট বল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget