এক্সপ্লোর

Ind vs NZ, 1st Test Match :দেখুন-তৃতীয় দিনে দুরন্ত ক্যাচ ঋদ্ধির পরিবর্ত ভরতের, ২২৭ রানে পাঁচ উইকেট হারাল নিউজিল্যান্ড

IND vs NZ, 1st Test, Green Park:তৃতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দেন রবি চন্দ্রন অশ্বিন।  উইল ইয়ংকে ফিরিয়ে ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ং।



কানপুর: চলতি কানপুর টেস্টের তৃতীয় দিন অবশেষে সাফল্যের মুখ দেখলেন ভারতীয় বোলাররা। ভারতের প্রথম ইনিংসে ৩৪৫ রানের জবাবে গতকাল ইনিংস শুরু করে নিউজিল্যান্ড।  শুরু থেকেই ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত কিউয়ি ওপেনারদের রক্ষণ ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল ১২৯ রান।  তৃতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দেন রবি চন্দ্রন অশ্বিন।  উইল ইয়ংকে ফিরিয়ে ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ং। ১৫১ রানে প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। অর্থাৎ টম লাথাম ও ইয়ংয়ের ওপেনিং জুটিতে ১৫১ রান তোলে নিউজিল্যান্ড। ইয়ং অশ্বিনের একটি রহস্যময় বলের শিকার হলেন। অশ্বিনের বল মাটিতে পড়ার পর নিচু হয়ে যায়। ববটি বুঝতেই পারেননি তিনি। উইকেটরক্ষক কেএস ভরত কঠিন ক্যাচ দারুণভাবে গ্লাভসবন্দি করে নেন। কিন্তু ব্যাটসম্যান ভাবতেই পারেননি যে, তিনি আউট হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আম্পায়ারও ভারতীয় খেলোয়াড়রদের আবেদন নাকচ করে দেন। কিন্তু অশ্বিন ও ভরত আত্মবিশ্বাসী ছিলেন যে, বল ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে।  অধিনায়ক আজিঙ্কা রাহানে ডিআর.এস নেন। শেষপর্যন্ত ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়। 

শতরান থেকে ১১ রান দূরেই থামতে হয় ইয়ংকে।  তার আগে অবশ্য ভারতের মাটিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন ইয়ং ও লাথাম। এরআগে রিচার্ডসন ও ভিনসেন্ট ২০০৩-এ ভারতের বিরুদ্ধে টেস্টে ওপেনার হিসেবে তাঁদের জুটিতে ২৩১ রান তুলেছিলেন। 

এই ম্যাচে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে তৃতীয় দিনে উইকেটের পিছনে দাঁড়ান ভরত। জানানো হয়েছে, ঋদ্ধির ঘাড়ে টান ধরেছে। এজন্য তাঁর পরিবর্ত হিসেবে উইকেটরক্ষক হিসেবে নেমেছেন ভরত। 

অশ্বিন প্রথম সাফল্য এনে দেওয়ার পর উমেশ যাদব কেন উইলিয়ামসনকে ফেরান। ১৮ রান করে আউট হন কিউয়ি অধিনায়ক। ১৯৭ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর রস টেলরকে আউট করেন অক্ষর পটেল। রস টেলর ১১ রান করে আউট হন।  দলের  ২১৪ রানে আউট হন তিনি। হেনরি নিকোলসকেও বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি অক্ষর। তিনি মাত্র ২ রান করে আউট হন। ২১৮ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে টম লাথামকেও আউট করেন অক্ষর। সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে ৯৫ রানে আউট হন লাথাম। ২২৭ রানে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget