এক্সপ্লোর

নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে দ্বিশতরান শুভমন গিলের

এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় এ দল ২১৬ রানে অলআউট হয়ে যায়। শুভমন করেন ৮৩ রান। বিহারী ৫১ রান করেন।

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স দেখালেন ভারতীয় এ দলের তিন ব্যাটসম্যান শুভমন গিল, প্রিয়াঙ্ক পাঞ্চাল ও অধিনায়ক হনুমা বিহারী। শুভমন ২০৪ রানে অপরাজিত থাকেন। প্রিয়াঙ্ক ১১৫ রান করেন। বিহারী ১০০ রানে অপরাজিত থাকেন। এই তিন ব্যাটসম্যানের লড়াইয়ের সুবাদে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হল ভারতীয় এ। এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় এ দল ২১৬ রানে অলআউট হয়ে যায়। শুভমন করেন ৮৩ রান। বিহারী ৫১ রান করেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। জবাবে ৭ উইকেটে ৫৬২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড এ। ডেন ক্লিভার ১৯৬ ও মার্ক চাপম্যান ১১৪ রান করেন। উইল ইয়ং ৫৪, কোল ম্যাককোনচি অপরাজিত ৫০, রাচিন রবীন্দ্র ৪৭ ও আজাজ পটেল ৩৮ রান করেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফিরে যান ময়ঙ্ক অগ্রবাল (০)। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ করেন ২৬ রান। এরপর পাল্টা লড়াই শুরু করেন শুভমন। তাঁকে যোগ্য সঙ্গত করেন প্রিয়াঙ্ক ও বিহারী। ভারত ৩ উইকেটে ৪৪৮ রান করার পর ম্যাচ ড্র হয়ে যায়। গত বছর ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধেও দ্বিশতরান করেছিলেন শুভমন। ১৯ বছর ৩৩৪ দিন বছর বয়সেই বেসরকারি টেস্টে জোড়া শতরানের মালিক হয়ে গেলেন তিনি। এক্ষেত্রে তিনিই কনিষ্ঠতম ভারতীয় ব্যাটসম্যান। এর আগে এই রেকর্ড ছিল গৌতম গম্ভীরের দখলে। ২০০২ সালে ২০ বছর ১২৪ দিন বয়সে বোর্ড সভাপতি একাদশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৮ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget