এক্সপ্লোর

Ind vs NZ, 2nd Test Match Highlights: ময়ঙ্কের অপরাজিত শতরান, ব্যর্থ বিরাট, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২২১/৪

IND vs NZ, 2nd Test, Wankhade Stadium: রান পাননি চেতেশ্বর (cheteswar pujara) পূজারাও। কিন্তু ঋদ্ধিমান সাহাকে (wriddhiman saha) সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন ময়ঙ্ক।

মুম্বই: ময়ঙ্ক অগ্রবালের লড়াকু অপরাজিত শতরান। ঋদ্ধিমান সাহার ক্রিজ আঁকড়ে পড়ে থাকা অদম্য জেদ। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২২১ রান তুলে নিল ভারতীয় দল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। রান পাননি চেতেশ্বর (cheteswar pujara) পূজারাও। কিন্তু ঋদ্ধিমান সাহাকে (wriddhiman saha) সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন ময়ঙ্ক।

টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক অগ্রবাল (mayank agarwal)। বেশ কিছুদিন ধরেই নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। দ্বিতীয় টেস্টের (test) আগেও তাঁর দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল। মনে করা হয়েছিল যে বিরাট (virat kohli)) প্রথম একাদশে ঢুকলে সেক্ষেত্রে বসতে হতে পারে ময়ঙ্ককেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিই নামলেন শুভমন গিলের সঙ্গে। আর শুধু নামলেনই না, সেঞ্চুরিও হাঁকালেন দলের সবচেয়ে দরকারের সময়। এদিন ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। দিনের শেষে ১৪টি বাউন্ডারি ও ৪টে ছক্কার সাহায্যে ১২০ রানে অপরাজিত রয়েছেন। ২৫ রানে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতিতে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১১১। ৮০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা এবং চার নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। ওপেনার শুভমান গিল ৭১ বলে ৪৪ রান করে আউট হয়ে গিয়েছেন।

চা পানের বিরতিতে ক্রিজে ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (৫২) এবং শ্রেয়স আয়ার (৭)। আজ শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার ময়ঙ্ক ও শুভমান। তবে তারপরেই পরপর তিন উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন আজাজ পটেল।

আউটফিল্ড ভেজা থাকায় আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ১২টায় খেলা শুরু হয়। তার আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথম টেস্টে দলে না থাকলেও, এই ম্যাচে দলে ফিরেছেন। তবে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে। 

আরও পড়ুন: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হলেন রোনাল্ডো

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget