এক্সপ্লোর

Ind vs NZ: আজই ম্যাচ শেষ করো, কাল স্কুল রয়েছে, ভাইরাল হল গ্যালারির প্রার্থনা

Mumbai Test: ওয়াংখেড়েতে ভারতের দাপট চলছে। ৫৩৯ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত (Ind vs NZ)। জবাবে ব্যাট করতে নেমে আর অশ্বিনের (R Ashwin) ঘূর্ণির সামনে শুরু থেকেই চাপে নিউজিল্যান্ড।

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দাপট চলছে। ৫৩৯ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত (Ind vs NZ)। জবাবে ব্যাট করতে নেমে আর অশ্বিনের (R Ashwin) ঘূর্ণির সামনে শুরু থেকেই চাপে নিউজিল্যান্ড। ৭৮ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে। অলৌকিক কিছু না হলে এখান থেকে কিউয়িদের পক্ষে টেস্ট ম্যাচ বাঁচানো অসম্ভব।

তারই মাঝে রবিবার ভাইরাল হল গ্যালারি থেকে তুলে ধরা একটি প্ল্যাকার্ডের ছবি। ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ দেখার জন্য বেশ ভিড় হচ্ছে। তার ওপর রবিবার হওয়ায় এদিন দর্শক ছিল চোখে পড়ার মতো। নিউজিল্যান্ড ইনিংস চলাকালীন এক কিশোরী গ্যালারি থেকে একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। তাতে লেখা ছিল, 'টিম ইন্ডিয়া, আজই ম্যাচ শেষ করে দাও। কাল আমাদের স্কুল রয়েছে।

আপাতত দেশ জুড়ে খুলে গিয়েছে স্কুল। ম্যাচ সোমবার গড়ালে পড়ুয়ারা কেউই মাঠে আসতে পারবে না। তাই বিরাট কোহলিদের কাছে কাতর আর্জি ভক্তের। সেই ছবি ধরা পড়ে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন প্রথম ইনিংসে ১৫০ করা ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। অপর ওপেনার চেতেশ্বর পূজারা করেন ৪৭ রান। তিন নম্বরে নামা শুভমান গিলও করেন ৪৭ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৬ রান। শ্রেয়স আয়ার ১৪, ঋদ্ধিমান সাহা ১৩ রান করেন। অক্ষর পটেল ২৬ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। জয়ন্ত যাদব করেন ৬ রান। তিনি আউট হয়ে যেতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget