এক্সপ্লোর

Virat Kohli Records: টেস্টে গাওস্করের রেকর্ড স্পর্শ কোহলির, পেরিয়ে গেলেন ধোনিকে

এতদিন টেস্টে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির ছিল ধোনির। ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ৬০টি টেস্টে ভারতের নেতৃত্বের ব্যাটন ছিল ক্যাপ্টেন কুলের হাতে। শনিবার থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অধিনায়ক হিসাবে কোহলির ৬১তম ম্যাচ।

সাউদাম্পটন: বৃষ্টিবিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট হাতে লড়াই করছেন বিরাট কোহলি। কম আলোর জন্য খেলা বন্ধ হওয়ার সময় ১২৪ বলে ৪৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। শনিবার তিনি একটি কীর্তিও গড়লেন। টেস্টে ১৫৪ ইনিংসে সাড়ে সাত হাজার রান সম্পূর্ণ করলেন কোহলি। স্পর্শ করলেন কিংবদন্তি সুনীল গাওস্করের রেকর্ড। গাওস্করও ঠিক ১৫৪ ইনিংস খেলেই সাড়ে সাত হাজার রান সম্পূর্ণ করেছিলেন। কোহলি বিশ্বের নবম দ্রুততম হিসাবে সাড়ে সাত হাজার রান করলেন। ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম। যুগ্মভাবে শীর্ষে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। দুজনই ১৪৪ ইনিংস খেলে সাড়ে সাত হাজার রান সম্পূর্ণ করেছিলেন। রাহুল দ্রাবিড় ১৪৮ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
 
২ বছর আগে, ২০১৯ সালে গাওস্করের একটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন কোহলি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে টেস্টে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছিলেন কোহলি। টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার সময় ব্যাট হাতে ২৪২৬ রান করেছিলেন গাওস্কর। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট।
 
পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনিরও একটি কীর্তি এদিন পেরিয়ে গেলেন কোহলি। এতদিন টেস্টে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির ছিল ধোনির। ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ৬০টি টেস্টে ভারতের নেতৃত্বের ব্যাটন ছিল ক্যাপ্টেন কুলের হাতে। শনিবার থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অধিনায়ক হিসাবে কোহলির ৬১তম ম্যাচ। এশিয়ার মধ্যে এখন কোহলিই সবচেয়ে বেশি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। তাঁর পিছনে রয়েছেন ধোনি। শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা ও পাকিস্তানের মিসবা উল হক ৫৬টি করে টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
 
গতকাল, শুক্রবার বৃষ্টির জন্য সারাদিন একটি বলও খেলা হয়নি। টস করাও সম্ভব হয়নি। শনিবার ভারত-নিউজ়িল্যান্ড ফাইনাল খেলা শুরু হলেও, কম আলোর জন্য বারবার তা বন্ধ করে দিতে হল।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget