এক্সপ্লোর

IND vs PAK: বিরানব্বই থেকে শুরু, বিশ্বকাপের সাতে সাতবারই পাক বধ ভারতের

ICC World Cup 2023: বিশ্বকাপের মঞ্চেও ২ দলের সাক্ষাতে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি বাবর আজমের দল। কীভাবে এসেছিল ওই সাতটি জয়। দেখে নেওয়া যাক -

আমদাবাদ: গত এশিয়া কাপে (Asia Cup) ২ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত (India Cricket Team)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচটিতে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত বাহিনী। বিশ্বকাপের মঞ্চেও ২ দলের সাক্ষাতে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি বাবর আজমের দল। কীভাবে এসেছিল ওই সাতটি জয়। দেখে নেওয়া যাক -

১. ১৯৯২ সালে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার দু দল একে অপরের মুখোমুখি হয়। সেবার ৪৩ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। নিজের বিশ্বকাপ কেরিয়ারে ১৫টি অর্ধশতরানের প্রথম অর্ধশতরানটি হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। সচিন ৬২ বলে অপরাজিত ৫৪ রান করেন। বল হাতেও এক উইকেট নেন। ভারত ৪৯ ওভারে বোর্ডে ২১৬/৭ তুলতে পারে। জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪৮.১ ওভারে ১৭৩ রানে অল আউট হয়ে যায়। ভারতের মনোজ প্রভাকর ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। কপিল দেব ৩০ রান খরচ করে ২ উইকেট নেন ও শ্রীনাথ ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। 

২. ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলতে নেমে ৩৯ রানে জেতে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান বোর্ডে তুলে নেয়। নভজ্যোৎ সিং সিঁধু ৯৩ ও অজয় জাডেজা ৪৫ রান করেন। পাকিস্তানের মুস্তাক আহমেদ ও ওয়াকার ইউনিস ২ টো করে উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে ভেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলের বোলিংয়ের সামনে মাথা নত করে পাক ব্যাটিং লাইন আপ। প্রসাদ ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ও কুম্বলে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। 

৩. ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে সচিন তেন্ডুলকর ৬৫ বলে ৪৫ রান করেন। রাহুল দ্রাবিড় ৬১ রান করেন। অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৫৯ রানের ইনিংস খেলেন। ভারত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান বোর্ডে তুলে নেয়। জবাবে পাকিস্তান ব্যাটিং করতে এলে এবারও ঘাতক হয়ে ওঠেন ভেঙ্কটেশ প্রসাদ। তিনি মাত্র ২৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। ক্রমশি বিপজ্জ্বনক হয়ে ওঠা সৈয়দ আনােয়ার (৩৬), ইনজামাম উল হক (৪১) ও মঈন খান (৩৪)-কে আউট করেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে জাভাগান শ্রীনাথও সেদিন ৩৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন।

৪. ২০০৩ বিশ্বকাপ, সেঞ্চুরিয়নে হওয়া সেই ম্যাচে ভারত ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। সচিন তেন্ডুলকরের ওয়ান ডে কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন সেদিন। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে সৈয়দ আনোয়ার শতরান হাঁকান। পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান বাের্ড তুলে নেয়। ভারতীয় বোলারদের মধ্যে জাহির খান ৪৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন ও আশিস নেহরা ৭৪ রান খরচ করে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে দ্রুত সহবাগ ও সৌরভের উইকেট হারায় ভারত। এরপরই আসেন সচিন তেন্ডুলকরের ৭৫ বলে বিখ্যাত ৯৮ রানের ইনিংস। শোয়েব আখতারকে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন সচিন। যুবরাজ সিংহ সেই ম্যাচে অপরাজিত ৫০ করেছিলেন। এছাড়াও রাহুল দ্রাবিড় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন। 

৫. ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মুখােমুখি হয় ভারত। সেবার ২৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। সৈয়দ আজমলের বলে বিকর্তিক আউট হয়েছিল ৮৫ রানের ইনিংস খেলে। সেদিন ভারত প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান বোর্ডে তুলে নেয়। রান তাড়া করতে নেমে ৫৬ রানের ইনিংস খেলেন মিসবা উল হক। এছাড়া আর কোনও ব্যাটারই ভারতীয় বোলিং বাহিনীর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। জাহির খান, আশিস নেহরা, মুনাফ পটেল, হরভজন সিংহদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করে ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। ১৯৮৩ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় ভারত। 

৬. ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই ম্যাচে ১০৭ রানের ঝকঝকে শতরান হাঁকিয়েছিলেন বিরাট কােহলি। সুরেশ রায়না ৭৪ রান ও শিখর ধবন ৭৩ রান করেছিলেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩০০ বোর্ডে তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। একমাত্র লড়াই করেন অধিনায়ক মিসবা। তিনি ৮৪ বলে ৭৬ রান করেন। ৪ উইকেট নেন মহম্মদ শামি। 

৭. শেষ বিশ্বকাপেও ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৯ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। বিরাটের নেতৃত্বাধীন দল ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্য়াটিং করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান বোর্ডে তোলে। ঝকঝকে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। বিরাট কোহলি ৭৭ ও কে এল রাহুল ৫৭ রানের ইনিংস খেলেন। জবাবে ৬ উইকেট হারিয়ে মাত্র ২১২ রানই তুলতে পারে পাকিস্তান। পরে ডার্কওয়ার্থ লুইস নিয়মে জয় ছিনিয়ে নেয় বাবর আজমদের।

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget