এক্সপ্লোর

IND vs PAK: 'এটাই ভারতের জার্সিতে বিরাটের সেরা ইনিংস', ম্যাচ জিতে কোহলি বন্দনা রোহিতের মুখে

Rohit Sharma: চাপের মুখে বিরাট-হার্দিকের পার্টনারশিপই ভারতের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেন বলে একবাক্যে মেনে নিচ্ছেন রোহিত শর্মা।

মেলবোর্ন: ৯০ হাজার দর্শকের সামনে মেলবোর্নের ময়দানে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেল ভারতীয় দল (IND vs PAK)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮২ রানের অনবদ্য অপরাজিত ইনিংসে ভারতকে জেতালেন কোহলি। ম্যাচের পরে কোহলি ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আবেগঘন উচ্ছ্বাসই এই জয়ের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। ম্যাচের পর কোহলি বন্দনায় মাতলেন রোহিত। 

রোহিতের কোহলি বন্দনা

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জয়ের জন্য দলের অভিজ্ঞ দুই তারকা বিরাট ও হার্দিক পাণ্ড্যর পার্টনারশিপের প্রশংসা করে বলেন, 'পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা বারবার নিজেদের মধ্যে আলোচনা করেছি যে আমাদের আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে। ওই পার্টনারশিপটাই (বিরাট-হার্দিকের) আমাদের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়। বিরাট এবং হার্দিক দুইজনেই অভিজ্ঞ ক্রিকেটার। মাথা ঠান্ডা রেখে ম্যাচটায় শেষ পর্যন্ত টিকে থাকাটা জরুরি ছিল এবং ওরা সফলভাবে সেটা করতে সক্ষম হয়েছে। প্রথম ম্য়াচেই জয় পাওয়া এবং যেভাবে আমরা জয় পেয়েছি, সেটা খুবই সন্তোষজনক।'

এরপরেই কোনওরকম রাখঢাক না করেই আজকের এই ইনিংসকেই ভারতীয় জার্সিতে বিরাটের সেরা ইনিংসের তকমা দেন রোহিত। 'বিরাটের সামনে মাথা নত করতেই হয়। এটা ওর অন্যতম সেরা ইনিংস নয়, ভারতের জার্সিতে এটাই ওর সেরা ইনিংস।' মেলবোর্নের আগত আপামর সমর্থকদেরও ধন্যবাদ জানান রোহিত। 

ভারতের ইনিংস

মেলবোর্নের মতো বড় মাঠে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতা একেবারেই সহজ ছিল না। ভারতীয় ওপেনারদের ভালভাবে শুরুটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে ১০ রানের মধ্যেই দুই ভারতীয় ওপেনার রাহুল (৪) ও রোহিত শর্মা (৪) সাজঘরে ফিরে যান। ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। রানের গতিও ছিল খুবই কম। এখান থেকেই ভারতীয় ইনিংসের হাল ধরেন কোহলি ও হার্দিক পাণ্ড্য। প্রথমে একটু সামলে তারপর আক্রমণের পথ বেছে নেন দুইজন। বিশেষত পাক স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট করেন দুই ভারতীয় তারকাই। 

শাহিন আফ্রিদির বলে চার মেরে ৪৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। হার্দিক অবশ্য ৪০ রানেই সাজঘরে ফেরেন। কিন্তু কোহলি শেষ পর্যন্ত টিকে থাকেন। ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি। ইনিংসের শেষ বলে ভারতের হয়ে জয়সূচক শটটি মারেন রবিচন্দ্রন অশ্বিন। চার উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kushal Bhurtel Record: ৬ বলে ৬ ছক্কা, টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন নেপালের ব্যাটার
৬ বলে ৬ ছক্কা, টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন নেপালের ব্যাটার
Vaibhav Sooryavanshi: নিজের দ্বিতীয় আইপিএলেই একাধিক পদক ঝুলিতে, ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় বয়ান সূর্যবংশীর
নিজের দ্বিতীয় আইপিএলেই একাধিক পদক ঝুলিতে, ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় বয়ান সূর্যবংশীর
IPL 2026 Final: আগুন গ্রাসে Gujarat Titans-এর টিম বাস, IPL ফাইনালের পর বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের
আগুন গ্রাসে Gujarat Titans-এর টিম বাস, IPL ফাইনালের পর বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের
Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget