এক্সপ্লোর

IND Vs SA, Match Highlights: দু'দিনেই শেষ টেস্ট, ৭ উইকেটে জিতে ইতিহাস ভারতের, সিরিজ অমীমাংসিত

India vs South Africa: ইতিহাসে নাম তুলল ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে কেপ টাউনে টেস্ট ম্যাচ জিতলেন রোহিত শর্মারা।

কেপ টাউন: মরণ-বাঁচন পরিস্থিতিতে দুরন্ত প্রত্যাঘাত ভারতের (Team India)। কেপ টাউনে দু'দিনের মধ্যে ৭ উইকেটে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া (IND vs SA)। সেই সঙ্গে টেস্ট সিরিজ শেষ করল অমীমাংসিতভাবে। ইতিহাসে নাম তুলল ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে কেপ টাউনে টেস্ট ম্যাচ জিতলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। মাথা উঁচু করেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরবেন রোহিত-বিরাট কোহলিরা।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তছনছ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হায়দরাবাদের পেসারের দাপটে ঘরের মাঠে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যা টেস্টে প্রোটিয়াদের সর্বনিম্ন ইনিংস।

দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৬১ রানে ৬ উইকেট নিলেন আমদাবাদের ফাস্টবোলার। টেস্টে এক ইনিংসে নবমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুম বুম বুমরা। তাঁর ধাক্কায় ১৭৬ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।

ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ছিল ৭৯ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল টিম ইন্ডিয়া। ২৩ বলে ২৮ রান করে শুরুতেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। তবে শুভমন গিল (১০) ও বিরাট কোহলি (১২) রান পাননি। রোহিত ১৬ রানে ও শ্রেয়স আইয়ার ৪ রানে অপরাজিত ছিলেন।

কেপ টাউনের টেস্ট ম্যাচ অভিনব এক রেকর্ডও গড়ে ফেলল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে ফয়সালা হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের। মাত্র ৬৪২ বলে। ভেঙে গেল ৯২ বছরের রেকর্ড। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের ফয়সালা হয়েছিল ৬৫৬ বলে।

এই টেস্ট খেলেই অবসর নিলেন দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়া ডিন এলগার। তবে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন। পরাজিত দলের সেনাপতি হিসাবে। যদিও সিরিজ ভাগাভাগি হয়ে গেল। বিদায়ী টেস্ট ম্যাচে এলগারকে অভিনব সম্মান জানাল ভারতীয় দল। বিরাট কোহলি তাঁর হাতে ভারতীয় দলের সকলের সই করা একটি জার্সি তুলে দেন।

আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget