এক্সপ্লোর

ময়াঙ্কের শতরান, কোহলির অপরাজিত হাফসেঞ্চুরি, দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৭৩

পুনে টেস্টে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। হনুমা বিহারীর জায়গায় খেলানো হচ্ছে পেসার উমেশ যাদবকে। দক্ষিণ আফ্রিকার দলেও একটি পরিবর্তন হয়েছে। পিডের জায়গায় প্রথম একাদশে রয়েছেন আনরিক নোরজে।

পুনে:# আলোর অভাবের জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হল প্রথম দিনের খেলা। দিনের শেষে ভারতের সংগ্রহ ৮৫.১ ওভারে ৩ উইকেটে ২৭৩। কোহলি ৬৩ এবং আজিঙ্কা রাহানে ১৮ রানে ব্যাট করছেন।দুজনের জুটিতে এখনও পর্যন্ত ৭৫ রান যোগ হয়েছে। #ফের আঘাত হানলেন রাবাডা। এবার আউট করলেন মায়াঙ্ককে। ১৯৮ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১০৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মায়াঙ্ক। #শতরান পূর্ণ করলেন মায়াঙ্ক অগ্রবাল। কেশব মহারাজের বলে পরপর দুটি ছয় মেরে ৮৭ থেকে ৯৯ রানে পৌঁছন তিনি। এরপর ফিল্যান্ডারের বলে চার মেরে শতরানে পৌঁছে যান মায়াঙ্ক। গত টেস্টে দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৬ টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২৫ রানে রোহিত শর্মার উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক ও চেতেশ্বর পূজারা। লাঞ্চের পর অর্ধশতরান সম্পূর্ণ করেন পূজারা। কিন্তু ৫৮ রান করে রাবাডার বলে আউট হন তিনি। ১৬৩ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। # মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ১ উইকেটে ৭৭। মায়াঙ্ক ৩৪ ও পূজারা ১৯ রানে ক্রিজে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিল ভারত। তবে শুরুটা ভালো হল না টিম ইন্ডিয়ার। গত টেস্টে কেরিয়ারে প্রথম বার ওপেন করতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। এদিন মাত্র ১৪ রান করে কাগিসো রাবাডার বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ২৫ রানে ভারত প্রথম উইকেট হারায়। ১৫.১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৫০ রান। পুনে টেস্টে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। হনুমা বিহারীর জায়গায় খেলানো হচ্ছে পেসার উমেশ যাদবকে। দক্ষিণ আফ্রিকার দলেও একটি পরিবর্তন হয়েছে। পিডের জায়গায় প্রথম একাদশে রয়েছেন আনরিক নোরজে। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে জয়ের ফলে ১৬০ পয়েন্ট নিয়ে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি টেস্টেই জয়ী হয়েছিল বিরাট কোহলির দল। এদিন টসে জিতে কোহলি বলেছেন, উইকেট শক্ত বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে পিচে টার্ন থাকতে পারে। সেজন্য প্রমথ দিনই ব্যাট করাটা ভাল। পিচে ঘাস রয়েছে এবং রিভার্স সুইংয়ের বিকল্পও থাকছে। তাই দলের সিম বোলিংয়ের একটা বিকল্প থাকার প্রয়োজন অনুভূত হয়েছে। অন্যদিকে, প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেছেন, অতিরিক্ত পেসের জন্য পিডের জায়গায় নোরজেকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, এইডেন মার্করাম, থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা,ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সেনুরাম মুথুস্বামী, ভার্নন ফিল্যান্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিক নোরজে ভারত: মায়াঙ্ক অগ্রবাল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সামি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget