এক্সপ্লোর

যে কোনও পিচে প্রতিপক্ষকে টেক্কা দিতে সক্ষম আমাদের বোলাররা: ভরত অরুণ

চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের আঘাতটা হেনেছিলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও ম্যাচের শেষ দিন দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিংকে ভেঙেছিলেন ফাস্ট বোলার মহম্মদ সামি। পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ভারত ২০৩ রানে প্রথম টেস্টে জয়ী হয়।

পুনে: চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের আঘাতটা হেনেছিলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও ম্যাচের শেষ দিন দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিংকে ভেঙেছিলেন ফাস্ট বোলার মহম্মদ সামি। পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ভারত ২০৩ রানে প্রথম টেস্টে জয়ী হয়। ৩৯৫ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। তবে একটা সময় ড্যান পিট (৫৬) ও অভিষেককারী সেনুরান মুথুস্বামী (অপরাজিত ৪৯) নবম উইকেটে ৯১ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ভারতের বোলিং আক্রমণের সামনে তাঁদের লড়াই বেশিক্ষণ চলেনি। এই দুরন্ত বোলিং পারফরম্যান্সের পর ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, যে পিচে বল রিভার্স সুইং করে সেখানে তা করে দেখানোর ক্ষমতা দলের পেসারদের রয়েছে। এটা দলের টেস্ট ক্রিকেটে সাফল্যের একটা কারণ। ভরত অরুণ বলেছেন, বিখাশাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মহম্মদ সামি যে ধরনের বোলিং করে, তাতে পিচ থেকে সহায়তা পেয়েছিল। আর এরপরই ও ওই দুরন্ত স্পেলটা করে। বোলিং কোচ বললেন, সামির ওই স্পেলটা আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। তা নাহলে যে পরিবেশ ছিল, তাতে কাজটা সহজ ছিল না। আমরা জানতাম কাঙ্খিত ফল পেতে হলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। ওই উইকেটে ধৈর্য্য অবলম্বনের প্রয়োজন ছিল। টার্নি ট্রাকে জোরে বোলারদের দক্ষতার পরীক্ষায় ফেলে দেয় কিনা, এই প্রশ্নের জবাবে ভরত অরুণ ভারতীয় দলের বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ঘরোয়া ক্রিকেট তাদের ওই কৌশল রপ্ত করতে সাহায্য করেছে। বোলিং কোচ বলেছেন, ঘরোয়া ক্রিকেট যখন খেলা হয়, তখন সাধারণত পাটা উইকেট থাকে। এজন্য আমাদের বোলাররা রিভার্স সুইংয়ে দক্ষ। আউটফিল্ডও সব সময় খুব একটা ভালো থাকে না। কোনও বোলারের পক্ষে সফল হতে গেলে রিভার্স সুইংয়ের কৌশল শিখতে হয়, আর এক্ষেত্রে আমাদের ঘরোয়া ক্রিকেটের অবদান প্রচুর। ভারতের বোলিং বিভাগ এতটা সফল কেন, তা নিয়ে বলতে গিয়ে বোলিং কোচ জানিয়েছেন, দক্ষতা থাকলে যে কোনও পিচেই পেসারদের কাছে সুযোগ থাকে। আর আমাদের ফাস্ট বোলাররা গত কয়েক বছরে দেশের ও দেশের বাইরে তা করে দেখিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: 'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?

ভিডিও

Rath Yatra 2026: আজ রথযাত্রা, বৃষ্টি ভেজা পুরীতে তুঙ্গে প্রস্তুতি
Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget