এক্সপ্লোর

Ind vs SA, 2nd Test Match Highlights : প্রথম দিনে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার বোলাররা, টেস্টের রোমাঞ্চ বাড়িয়ে পড়ল ১১ উইকেট

IND vs SA, 2nd Test, Wanderers Stadium: চা বিরতির পর কে এল রাহুল ও হনুমা বিহারীকে তুলে নিয়ে ভারতের ওপর চাপ বাড়ান দক্ষিণ আফ্রিকার পেসাররা। লড়াকু ইনিংস খেলেন  রবিচন্দ্রন অশ্বিন।

জোহানেসবার্গ : দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ২০২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এদিকে দিনের শেষে মাত্র ১ উইকেট খুইয়ে ৩৫ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ব্যক্তিগত ১১ রানে ডিন এলগার ও ১৪ রানে অপরাজিত কিগান পিটারসন। এদিকে টেস্ট ক্রিকেটের পক্ষে আজকের দিনটা ছিল রোমাঞ্চে ভরপুর। কারণ, একদিনেই ১১টা উইকেট পড়ল। 

ভারতরে ২০২ রানে অলআউট করে দেওয়ার পর শুরুটা খারাপ হয় দক্ষিণ আফ্রিকার (South Africa)। চতুর্থ ওভারেই আউট হয়ে যান ওপেনার এইডেন মাকরাম। তাঁর উইকেট তুলে নেন মহম্মদ শামি। যদিও এরপরই হাল ধরেন এলগার ও পিটারসন। 

প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল ভারত। কিন্তু ব্রেকের পরেও রান তোলার গতি বাড়াতে পারেনি ভারত। ২০ ওভারে ভারত সংগ্রহ করেছিল ৪০ রান। ৩০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। এরপর ৯টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। কিন্তু ৪৫.৫ ওভারে জানসেনের বলে রাবাদার হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। চা বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৪৬। চা বিরতির পর কে এল রাহুল (K L Rahul) ও হনুমা বিহারীকে (Hanuma Vihari) তুলে নিয়ে ভারতের ওপর চাপ বাড়ান দক্ষিণ আফ্রিকার পেসাররা। লড়াকু ইনিংস খেলেন  রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৫০ বল ছেলে ৪৬ রান তোলেন তিনি।

আরও পড়ুন ; পিঠের ব্যথায় জোহানেসবার্গ টেস্টে নেই বিরাট, নেতৃত্বে রাহুল, ব্যাটিং ভারতের

এদিকে ভারত-দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস্টের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা নেমে আসে। পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েন বিরাট কোহলি। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। ম্যাচে ভারতের সহ অধিনায়ক জশপ্রীত বুমরা। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বিরাটের বদলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারী। 

গতকাল নেটে অনুশীলনে করেছিলেন। এদিন সকাল পর্যন্তও কোনেও আভাস পাওয়া যায়নি। এদিন হঠাৎ দেখা যায় যে ডিন এলগারের সঙ্গে টস করতে যাচ্ছেন সহ অধিনায়ক কে এল রাহুল। টসের পর রাহুলের কাছে এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ''বিরাট পিঠের ব্যথায় কাবু। ও এই ম্যাচ খেলছে না।'' 

গতকালই নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লেখেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গিয়েছিল বিরাটকে। কিন্তু এদিন ২২ গজে নামতেই পারলেন না তিনি। দীর্ঘদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছে বিরাটকে।              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget