এক্সপ্লোর

IND vs SA 2nd Test: জোহানেসবার্গে শার্দুলের বদলি উমেশকে দেখতে চান এই প্রাক্তন ওপেনার

IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল ১১৩ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচের সেরা হয়েছিলেন কে এল রাহুল।

নয়াদিল্লি: আর কিছুক্ষণ পরেই ওয়ান্ডার্সে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে বদল হওয়ার সম্ভাবনা কম বলাই চলে। কিন্তু প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুরের (shardul thakur) বদলে উমেশ যাদবের দলে জায়গা পাওয়া উচিত। এক সাক্ষাৎকারে গম্ভীর (gautam gambhir) বলেন, ''আমি সুইৎজারল্যান্ড থেকে ফিরেছি সম্প্রতি। ভারতের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের খবর পেয়েছি। দারুণ লেগেছে যে ভারতীয় দল প্রথম ইনিংসে চারশোর বেশি রান বোর্ডে তুলেত পেরেছিল। এছাড়াও ওপেনিংয়ে ময়ঙ্ক ও রাহুলের পার্টনারশিপও দুর্দান্ত।''

এরপরই বিশ্বকাপজয়ী এই ভারতীয় ওপেনার আরও বলেন, ''ওয়ান্ডারার্সের পিচ সবসময়ই পেস সহায়ক। এখানে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিনিয়ত। তাই আমি চাই একজন স্পেশালিস্ট পেসার নিয়ে নামুক ভারতীয় দল। ব্যক্তিগতভাবে আমি চাইব যে শার্দুল ঠাকুরের বদলে উমেশ যাদবকে খেলানো হোক।''

জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডারার্সে বিরাট শিবিরের কাছে প্রধান বাধা হতে পারে বৃষ্টি।  কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের আবহাওয়া রিপোর্ট তেমনই জানান দিচ্ছে। ম্যাচে তাল কাটতে পারে বৃষ্টি। সোমবার বিকেলের দিকে ঝেড়াে হাওয়া বইতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। শুধু প্রথম দিন নয়, ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গেল বিরাটকে। টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget