এক্সপ্লোর

Deepak Chahar: বাবা গুরুতর অসুস্থ, দক্ষিণ আফ্রিকা যেতেই পারলেন না ভারতের অলরাউন্ডার, খেলছেন না রবিবার

IND vs SA: রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচে নেই ভারতীয় অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)

ডারবান: রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচে নেই ভারতীয় অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। এমনকী, গোটা সিরিজেই তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে গুরুতর সংশয়।

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের? না হলে কেনই বা সিরিজের মাঝপথে বাড়ি ফিরবেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার?

কিন্তু কেন সিরিজের শেষ ম্যাচের আগে বাড়ি ফিরতে হয়েছিল, সেটা নিজেই জানিয়েছিলেন দীপক। বলেছিলেন, কীভাবে অল্পের জন্য বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাঁর পরিবার। জানিয়েছিলেন, তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আলিগড়ে একটি বিয়েবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাহারের বাবা। তাঁর চিকিৎসা করার জন্যই বাড়ি ফিরতে হয় চাহারকে। এখনও তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়।

ঘটনা হচ্ছে, তিনি এখনও বাড়িতেই রয়েছেন বলে ভারতীয় শিবির সূত্রে খবর। তিনি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগই দিতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পরিবারের একজনকে হাসপাতালে ভর্তি করার জন্য দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যোগ দিতে পারেননি চাহার। তিনি এ ব্যাপারে বোর্ডের অনুমতিও নিয়েছেন বলে খবর। তাঁর বাবা কেমন থাকেন, তার ওপর নির্ভর করছে তিনি আদৌ দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কি না, সেই বিষয়টি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজেই চাহারের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে।                                          

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget