এক্সপ্লোর

Ind vs SA: ক্রিজে রাহানে ও পূজারা, তৃতীয় দিনে লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ভারতের

India vs South Africa 2nd Test: শার্দুল বলেছেন, আমাদের যত বেশি সম্ভব রানের লিড নিতে হবে। শেষ দুই দিন এই পিচে ব্যাট করা একেবারেই সহজ হবে না। তাই যতটা বেশি লিড নেওয়া যায়, ততই ভালো। 

 

জোহানেসবার্গ:  দ্বিতীয় ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৮৫/২। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও আজিঙ্ক রাহানে। পূজারা ৪২ বলে ৩৫ রানে ও রাহানে ২২ বলে ১১ রান করে ক্রিজে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত। সব মিলিয়ে রুদ্ধশ্বাস পরিণতির দিকে গড়াচ্ছে জোহানেসবার্গ টেস্ট। স্বল্প রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে দ্বিতীয় দিনে ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। নিলেন সাত উইকেট। তাঁর বোলিংয়ে ভেঙে গেল  দক্ষিণ আফ্রিকার ইনিংসের মেরুদণ্ড। প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৯ রানে। ভারতের চেয়ে মাত্র ২৭ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা।

ফলে এদিন লিড বাড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নামবে ভারত। ক্রিজে রয়েছেন দুই পুরানো সৈনিক পূজারা ও রাহানে। গতকালই শার্দুল বলেছেন, দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে যত বেশি সম্ভব রানের লিড নেওয়ার চেষ্টা করবে ভারত। কারণ, দ্বিতীয় টেস্টে সময় যত গড়াবে ওয়ান্ডারার্সের পিচে ব্যাট করা ততই কঠিন হয়ে পড়বে। 

নিজের সাফল্য সম্পর্কে শার্দুল বলেছেন, আমি এতে খুশি। আমি সব সময়ই বলি যে আমার সব সময় লক্ষ্য থাকে, দলের হয়ে কী করতে পারি। এদিন, শামি ও বুমরাহ ওদের ওপর চাপ তৈরি করেছিল। তাই আমার লক্ষ্য ছিল উইকেট তুলে নেওয়া। এভাবে আমি পরিকল্পনা সাজিয়েছিলাম। ম্যাচের পরিস্থিতি এখন বেশ আকর্ষণীয়। আমাদের যত বেশি সম্ভব রানের লিড নিতে হবে। শেষ দুই দিন এই পিচে ব্যাট করা একেবারেই সহজ হবে না। তাই যতটা বেশি লিড নেওয়া যায়, ততই ভালো। 

ওয়ান্ডারার্সে সাত উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে নজির গড়েছেন শার্দুল। এ ব্যাপারে তিনি বলেছেন, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লিড খুব বেশি যাতে না হয়,  তাতে সাহায্য করতে পেরে আমি খুশি।

উল্লেখ্য, বিগত কয়েকটি ইনিংসেই পূজারা ও রাহানের ব্যাটে রানের খরা। এজন্য সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। দ্বিতীয় দিনে অবশ্য স্কোরিং রেট বজায় রাখেন তাঁরা। মাত্র ৫২ বলে ৪১ রান যোগ করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। সবমিলিয়ে তৃতীয় দিনে ভারত অনেকটাই তাকিয়ে থাকবে রাহানে ও পূজারার ব্যাটের দিকে। 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget