এক্সপ্লোর

Ind vs SA: শ্রেয়স না হনুমা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দল নিয়ে জল্পনা তুঙ্গে

Indian Cricket Team: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে এখনও ৫ দিন বাকি। ২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এখন থেকেই জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে।

সেঞ্চুরিয়ন: সুপার স্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে এখনও ৫ দিন বাকি। ২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এখন থেকেই জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে। ঘোরাফেরা করছে প্রচুর অঙ্ক। ভারতের সিনিয়র দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম বিদেশ সফর। আর প্রথম সিরিজ শুরুর মুখেই তাঁকে নির্বাচনী অঙ্কের সমাধান খুঁজতে হচ্ছে।

সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও হনুমা বিহারীর (Hanuma Vihari) মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত অভিষেক ঘটিয়েছেন শ্রেয়স। অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর রান ছিল ১০৫ ও ৬৫। দুই ইনিংসেই তিনি যখন ব্যাট করতে নামেন, টেস্ট ম্যাচ দোদুল্যমান অবস্থায় ছিল। শ্রেয়স যখন আউট হন, ম্যাচের রাশ উঠে গিয়েছিল ভারতের হাতে। দুই ইনিংসেই। এতটাই প্রভাব বিস্তার করেছিলেন মুম্বইয়ের ক্রিকেটার যে, ম্যাচের পর রাহুল দ্রাবিড়কে শুনতে হয়, করুণ নায়ারের মতো সুযোগ না পেয়ে পেয়ে ফুরিয়ে যেতে হবে না তো শ্রেয়সকে! প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচে আশির ওপর স্ট্রাইক রেট রেখে রান করে গিয়েছেন শ্রেয়স। তাঁকে বসানোটা সহজ হবে না।

 

Ind vs SA: শ্রেয়স না হনুমা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দল নিয়ে জল্পনা তুঙ্গে

অন্যদিকে, নজরে রয়েছেন হনুমাও। অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাট হাতে মহাকাব্যিক লড়াই ভোলেননি কেউই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়া নিয়ে কম হইচই হয়নি। সমালোচনার মুখে পড়ে তাঁকে ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়। সেখানেও নিজেকে প্রমাণ করেন হনুমা। পাঁচ ইনিংসে তাঁর রান ছিল ২৫, ৫৪, অপরাজিত ৭২, ৬৩ ও অপরাজিত ১২। অনেকেই মনে করছেন যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁকে প্রস্তুত রাখার লক্ষ্যেই এ দলের হয়ে প্রোটিয়া দেশে পাঠানো হয়েছিল। আর সেই আস্থার মর্যাদা দিয়েছেন হনুমা।

বড় কোনও পরিবর্তন না হলে ওপেনিং করবেন ময়ঙ্ক অগ্রবাল। রোহিত শর্মা চোটের জন্য টেস্ট সিরিজে না থাকায় কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করার সম্ভাবনা ময়ঙ্কেরই। তিনে চেতেশ্বর পূজারা ও চারে বিরাট কোহলি খেলবেন। পাঁচ নম্বর জায়গা নিয়েই আলোচনা চলছে সবচেয়ে বেশি। কারও কারও মনে হচ্ছে, ছন্দ হারানো অজিঙ্ক রাহানেকে বসানো হতে পারে। আবার অনেকে বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য যিনি সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁকে এক টেস্ট পরে দল থেকেই ছেঁটে ফেলা হবে! রাহানে খেললে ছ'নম্বরে দেখা যেতে পারে শ্রেয়সকে। সাতে সম্ভবত ঋষভ পন্থ। রবীন্দ্র জাডেজা চোটের জন্য না থাকায় পাঁচ বোলারের স্ট্র্যাটেজি থেকে সরে আসতে পারে ভারত। একমাত্র স্পিনার হিসাবে খেলানো হতে পারে অশ্বিনকে।

আরও পড়ুন: অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ পাকিস্তানের স্পিনার, দায়ের FIR

তবু, রাহানেকে বসিয়ে শ্রেয়স ও হনুমা, দুজনকেই খেলিয়ে দেওয়ার সম্ভাবনাও খারিজ করা যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget