এক্সপ্লোর

KL Rahul : 'তুমি ব্যাট করতে এলেই...' কেশবকে প্রশ্ন কেএলের, হেসে লুটোপুটি নেটমহল

Keshav Maharaj : কেশব-কেএলের মজার যে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপই এই মুহূর্তে সোশালে ভাইরাল। বলা ভাল, যা দেখে-শুনে হেসে লুটোপুটি নেটমহল।

পার্ল : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দাপুটে জয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজ পকেটে পুরেছে ভারত। তৃতীয় তথা শেষ ওডিআইতে দুরন্ত শতরান হাঁকিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Sanson)। ক্রিকেটপ্রেমীরা যা নিয়ে আলোচনার মজার মাঝে হেসে লুটোপুটি খাচ্ছেন এক কথোপকথন ঘিরে। ক্রিজে তখন ব্যাট করতে নেমেছেন কেশব মহারাজ। আর প্রোটিয়া বোলিং অলরাউন্ডার যখন ক্রিজে স্টান্স নিচ্ছেন, তখনই ডিজে বাজিয়ে ওঠেন একটি গান। আর যা শুনে থেমে থাকতে পারেননি কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় কিপার তথা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে মেন ইন ব্লু-র অধিনায়কের প্রশ্ন শুনে হেসে ফেলেন কেশব। 'হ্যাঁ ভাই' বলে পাল্টা উত্তরও দেন ঘাড় নেড়ে।

ঘটনাক্রম ঠিক কী ? পার্লে ভারতের বিরুদ্ধে যখন বোলিং করতে এসেছিলেন কেশব মহারাজ, তখন যে গান বেজে উঠেছিল সেই 'রাম সিয়া রাম' গানটিই ডিজে ফের বাজান যখন কেশব ব্যাট করার জন্য স্টান্স নিচ্ছেন। আর সেটা শুনেই হাসিমুখে কেএল কেশবকে জিগ্গেস করেন, 'কেশব ভাই আপনি এলেই এই গানটাই বেজে ওঠে?' যার উত্তরে হাসিমুখে কেশব ঘাড় নেড়ে বলেন, 'হ্যাঁ ভাই'। কেশব-কেএলের মজার যে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপই এই মুহূর্তে সোশালে ভাইরাল। বলা ভাল, যা দেখে-শুনে হেসে লুটোপুটি নেটমহল।

বিশ্বকাপের মাঝে দক্ষিণ আফ্রিকার পাকিস্তানকে হারানোর পথে শেষদিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কেশব মহারাজ। ম্যাচ শেষে সোশালে নিজের হিন্দু পরিচয় উল্লেখ করে ঈশ্বরে আস্থা রাখার বার্তাও দিয়েছিলেন তিনি। আর সেই বার্তায় লেখা ছিল 'জয় শ্রী হনুমান'। যে বার্তার পর থেকেই কেশবের প্রবেশ বোঝাতে ডিজে হয়তো 'রাম সিয়া রাম' গানটিকেই বেছে নিয়েছেন। যা খুব স্বাভাবিকভাবেই কেশবের নজর তো এড়ায়নি। বলা ভাল, কেএল রাহুলও বিষয়টা ভালমতোই খেয়াল করেছেন, তাই পরিচয়পর্বে একটাই গান বাজানোর বিষয়টা মনে করিয়ে হালকা মেজাজে মজা করেন ভারতীয় অধিনায়ক। যে বিষয়টি বুঝে পাল্টা তাতে সঙ্গ দেন কেশব মহারাজ। যারপর ফের আবার স্টান্স নিতে দাঁড়ান। যদিও ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাটহাতে সেভাবে কামাল করতে পারেননি তিনি। বড় ব্যবধানে ম্যাচ জিতে ২-১ ফলে ওডিআই সিরিজ জিতে নেয় ভারত। 

 

 

আরও পড়ুন- দেশের জার্সিতে অভিষেকের ৮ বছর পর সেঞ্চুরি, স্যামসনের পাশে দাঁড়িয়ে কী বললেন রাহুল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
ENG vs IND Live: অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
Manu Bhaker on NEET Protest: 'যারা নিজেদের জীবন হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল', পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের
'যারা নিজেদের জীবন হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল', পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?

ভিডিও

Amit Shah: ন্যাশনাল লাইব্রেরিতে 'মিউজিয়াম অফ ওয়ার্ডস'-এর প্রথম পর্যায়ের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর
Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget