এক্সপ্লোর

IND vs SA: রোহিতের বদলি ওপেনিংয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে কারা দাবিদার?

IND vs SA: টেস্টের (test) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে (priyank panchal)। কিন্তু টেস্ট সিরিজে ওপেনিংয়ে কে নামবেন?

মুম্বই: অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। এরফলে দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে তিন টেস্টের (test) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে (priyank panchal)। কিন্তু টেস্ট সিরিজে ওপেনিংয়ে কে নামবেন? রোহিতের বদলি কাকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে? দেখে নেওয়া যাক, কারা কারা দাবিদার --

প্রিয়ঙ্ক পাঞ্চাল: তরুণ এই ব্যাটারকেই নেওয়া হয়েছে রোহিতের বদলি হিসেবে। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে প্রচুর রান করেছেন তিনি। ৩১ বছরের প্রিয়ঙ্ক ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। ৭০১১ রান করেছেন। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন। এই পরিস্থিতিতে কে এল রাহুলের ওপেনিং পার্টনার হওয়ার দাবিদার প্রিয়ঙ্ক। ২৬ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে দেখা যেতেই পারে। 

ময়ঙ্ক অগ্রবাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রান না পেলেও দ্বিতীয় টেস্টে দুর্দান্ত খেলেছেন কর্ণাটকের এই ব্যাটার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ছাড়াও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। মুম্বই ম্যাচের সেরাও হয়েছিলেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই বলছেন যে রাহুলের সঙ্গী হতে পারেন ময়ঙ্ক। রোহিতের পরিবর্ত তিনিই হওয়ার যোগ্য।

হনুমা বিহারী: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে আর সেভাবে সুযোগ পাননি। সেই সিরিজে হনুমার লড়াকু ইনিংসগুলো এখনও টাটকা। আগেও ওপেন করেছেন। তাই রোহিতর বদলি হিসেবে প্রথম টেস্টে ওপেনিংয়ে দেখা যেতে পারে হনুমাকেও। 

এদিকে, রোহিতের পর এবার বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। বিসিসিআইকে একথা জানিয়ে দিয়েছেন তিনি। যে সময় ওয়ান ডে সিরিজ চলবে ওই সময় বিরাট-কন্যা ভামিকার প্রথম জন্মদিন পড়ছে। ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন বিরাট, খবর বোর্ড সূত্রে| অন্যদিকে, গতকালই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা| তারপরই বিরাটের হঠাৎ সিদ্ধান্তকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সাদা বলের অধিনায়কত্ব চলে যাওয়াতেই এই পদক্ষেপ বিরাটের? প্রশ্ন ক্রিকেট মহলের একাংশের। বিতর্ক চলছেই|

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget