এক্সপ্লোর

Ind vs SL, 2021: ক্রুণালের সংস্পর্শে আসা ৮ ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ

ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কলম্বো: শ্রীলঙ্কা সফর চলাকালীন ক্রুণাল পাণ্ড্যর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার দিনই কিছুটা হলেও স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। কারণ, ক্রুণালের সংস্পর্শে এসেছেন বলে যে ৮ জন ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের ফের করোনা পরীক্ষা করা হয়েছিল। এবং সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। অর্থাৎ, ক্রুণাল ছাড়া আর কারও করোনা হয়নি।

তবে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ ভারত জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। মঙ্গলবার ছিল দ্বিতীয় ম্যাচ। আর মঙ্গলবার সকালেই ক্রুণালের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়ে যায়। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, স্থগিত হয়ে যাওয়া ম্য়াচ বুধবার অর্থাৎ ২৮ জুলাই হবে।

তবে রাতের দিকের খবর হল, যে ৮ জন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তাঁদের এখনই মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। যার অর্থ, ক্রুণাল-সহ মোট ৯জন ক্রিকেটারকে পাওয়া যাবে না। এই অবস্থায় কীভাবে দল নামানো হবে, তা নিয়ে ধোঁয়াশা। অনেকের আশঙ্কা, শেষ পর্যন্ত না সিরিজ মাঝপথে বাতিল হয়ে যায়।

তার আগে মঙ্গলবার আচমকাই স্থগিত হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয় যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানায়, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।

সূত্রের খবর, আপাতত ভারত ও শ্রীলঙ্কা, দুই দেশের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরই আইসোলেশনে যেতে হয়েছে। কারণ, চলতি সফরে ভারত ও শ্রীলঙ্কা বেশ ঘনঘন ম্যাচ খেলছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হয়েছে মাত্র ৪৮ ঘণ্টা আগে, রবিবার। সেই ম্যাচে ক্রুণাল খেলেছিলেন। যার অর্থ, সেদিনও দুই দলের ক্রিকেটারেরাই মাঠে বা টিমবাসে ক্রুণালের সংস্পর্শে এসেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকালে ক্রুণালের র‌্যাপিড অ্যান্ডিজেন টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে। গোটা বিষয়ের সঙ্গে ওয়াকিবহাল বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজ়িটিভি এসেছে। তবে সিরিজ বাতিল হয়ে যায়নি বলে জানিয়েছেন ওই কর্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget