এক্সপ্লোর

Ind vs SL, 1 ODI Highlights: 'প্রথম ১৫ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছিল পৃথ্বী, ঈশান', তরুণদের দরাজ সার্টিফিকেট ধবনের

প্রথম ওয়ান ডে ম্য়াচে শ্রীলঙ্কাকে হারাল ভারতীয় দল। পৃথ্বী শ ও ঈশান কিষাণের প্রশংসায় পঞ্চমুখ দলের অধিনায়ক শিখর ধবন। ৭ উইকেটে প্রথম ওয়ান ডে ম্যাচে লঙ্কা বধ করে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

Ind vs SL 2021: Captain Dhawan reaction on Prithvi and Ishan Batting, know in details Ind vs SL, 1 ODI Highlights: 'প্রথম ১৫ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছিল পৃথ্বী, ঈশান', তরুণদের দরাজ সার্টিফিকেট ধবনের
ক্রিজে ধাওয়ানের সঙ্গে ঈশান (ছবি সৌজন্যে বিসিসিআই ট্যুইটার)

Background

কলম্বো: শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ান ডে ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধবনের নেতৃত্বাধীন দল ৭ উইকেটে হারিয়ে দিয়েছে লঙ্কা ব্রিগেডকে। আর ম্যাচ জয়ের পরই দলের ২ তরুণ ক্রিকেটার পৃথ্বী শ ও ঈশান কিষাণের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের নতুন অধিনায়ক।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধবন বলেন, ‘দলের সব ছেলেরাই ভীষণ পরিণত। যেভাবে ওরা খেলেছে, তাতে আমি খুব খুশি। দলের তিনজন স্পিনারই যেভাবে পারফর্ম করেছে, তাতে ম্যাচে আমরা অনেক আগে থেকেই প্রাধান্য বজায় রেখেছিলাম। ১০ ওভারের পর থেকেই স্পিনাররা আমাদের জন্য ম্যাচ সহজ করে দিয়েছিল।’

৮০ বল অর্থাৎ, ১৩.২ ওভার বাকি থাকতে শ্রীলঙ্কার ২৬২ রান মাত্র ৩ উইকেট খুইয়ে তুলে নিয়েছিল ভারত। যে রান অনায়াসে তাড়া করার নেপথ্য নায়ক শিখর ধবন এবং তাঁর তরুণ কয়েকজন সঙ্গী। যাঁরা আইপিএল খেলে খেলে বড় মঞ্চের চাপ সামলাতে সিদ্ধহস্ত। পৃথ্বী শ, ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।

ধবন আরও বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে ব্যাট করেছে, তা উলটোদিক থেকে দেখেও ভাল লাগে। ওরা আইপিএলেও খেলেছে। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে ওদের। দেশের জার্সিতেও তার প্রতিফলন দেখা গিয়েছে। ঈশান ও পৃথ্বী যেভাবে ব্যাট করেছে, তাতে প্রথম ১৫ ওভারেই ওরা ম্যাচ শেষ করে দিয়েছিল। আমার মাথায় সেঞ্চুরির ভাবনা ছিল। কিন্তু খুব বেশি রান বাকি ছিল না।’

উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ২৬২ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন ধবন। কেরিয়ারের প্রথম ওয়ান ডে খেলতে নেমে ৫৯ রানের ইনিংস খেলেন ঈশান কিষাণ। শুরুতে পৃথ্বী ঝোড়ো ইনিংস খেলে ৯টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত, শুভমনের দুরন্ত হাফসেঞ্চুরি
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Football World Cup Final: ৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
৮ দেশ জিতেছে ২২ বিশ্বকাপ, কোন বছর কারা হয়েছে চ্যাম্পিয়ন? ইতালি-জার্মানিকে ধরবে আর্জেন্তিনা?
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget