এক্সপ্লোর

Ind vs SL, 2021: একসঙ্গে ওপেন করতে গিয়ে আমাদের সম্পর্ক মজবুত হয়েছে, ধবন প্রসঙ্গে মন্তব্য পৃথ্বীর

বিদেশের মাটিতে সুযোগ পেয়েই ঝলসে উঠেছে তাঁর ব্যাট। পৃথ্বীর ২৪ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস গতকাল আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

কলম্বো (শ্রীলঙ্কা) : সহ ওপেনার শিখর ধবনের সঙ্গে তাঁর স্পেশাল বন্ডিং রয়েছে। কারণ, তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয়ের পর এই মন্তব্য করলেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ। 

বিদেশের মাটিতে সুযোগ পেয়েই ঝলসে উঠেছে তাঁর ব্যাট। পৃথ্বীর ২৪ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস গতকাল আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দেয়। এর পাশাপাশি ঝলসে ওঠেন চলতি সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক ধবন। ৮৬ রানে অপারজিত ছিলেন তিনি। অন্যদিকে ঈশান কিষাণ তোলেন ৫৯ রান। এর হাত ধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

পরে একটি অনুষ্ঠানে পৃথ্বী বলেন, শিখর ধবন আর আমি দিল্লি ক্যাপিটলসের হয়ে ওপেন করি। যদিও দিল্লি ক্যাপিটলসের আগে থেকেই আমরা ভাল বন্ধু ছিলাম। কিন্তু, একসঙ্গে ওপেন করতে গিয়ে আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। মাঠের বাইরেও, আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাই। তা সে একসঙ্গে রাতের খাবার খাওয়া হোক বা ওঁর ঘরে গল্প-গুজব সব ক্ষেত্রেই।  

তাঁর সংযোজন, আমরা অনেক আলোচনা করতাম। উইকেটেও আমাদের বন্ডিং ধরা পড়ত। অফ দ্য ফিল্ড হোক বা ওভারের মাঝে, আমরা প্রচুর কথা বলি। ওঁর সঙ্গে প্র্যাক্টিস আমি খুব উপভোগ করি। 

এর পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে শ বলেন, যখন আমি টিম ইন্ডিয়ার জন্য বা কোনও দলের হয়ে খেলি, তখন দলকে আগে রাখি। স্পষ্টতই, ভারতের জন্য সিরিজ জিততে চাই। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে বলব এই সুযোটা আমি কাজে লাগাতে চাই। কারণ, অনেক দিন পর আমি সুযোগ পেলাম। 

এদিকে প্রথম ম্যাচে জয়ের পর পৃথ্বী ও ঈশ্বান কিষাণের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ধবন। প্রসঙ্গত, মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ রয়েছে। 

 

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget