এক্সপ্লোর

Rohit Sharma: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে যাবেন রোহিত? কী বললেন ভারত অধিনায়ক?

Team India: টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে চলেছেন? সমস্ত জল্পনা যাঁকে নিয়ে, সেই রোহিত নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন।

গুয়াহাটি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি টি-টোয়েন্টি ফর্ম্যাটে উল্লেখযোগ্য কিছু করতেও পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেননি চোটের জন্য। রোহিত শর্মা (Rohit Sharma) কি তবে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে চলেছেন?

সমস্ত জল্পনা যাঁকে নিয়ে, সেই রোহিত নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'প্রথমত পরপর টানা ম্যাচ খেলা সম্ভব নয়। আপনাকে (সব ফরম্যাটের খেলোয়াড়দের) পর্যাপ্ত বিরতি দিতে হবে। আমি অবশ্যই সেই দলেই পড়ি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিনটি টি-টোয়েন্টি রয়েছে। আমরা দেখব, আইপিএলের পর কী হয়। আমি এই ফর্ম্যাটে না খেলার সিদ্ধান্ত এখনও নিইনি।'

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। প্রস্তুতির জন্য ১০ মাস মতো সময় আছে। শুধু দলের ভারসাম্য ঠিক রাখা নয়, ওয়ার্কলোডও সমালাতে হবে ভারতীয় দলকে। এ ছাড়াও আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। 

রোহিতের আক্ষেপ

প্রায় চার মাস পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

যা নিয়ে আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'ওর সঙ্গে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যের শিকার বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছিল। সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিল। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। এটি গত দু'দিনে ঘটেছে। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে বড় কিছু নয়। আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।’

রোহিত যোগ করেন, ‘যখন আমরা ওর নাম দলে রেখেছিলাম, তখন ও নেটে বোলিং করছিল। শুধু পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। ওকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে একটা বড় চোট ছিল ওর। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL) থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। 

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এ-ও জানানো হয়েছে যে, বুমরাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসাবে কাউকে দলে রাখা হয়নি।

আরও পড়ুন: জাতীয় দল থেকে মুকেশ ফিরতেই চনমনে বাংলা, চার পেসারে বঢোদরা বধের অঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget