এক্সপ্লোর

IND vs WI, 1 Innings Highlight: প্রথম একদিনের ম্যাচে ১৭৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI, 1st ODI: আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে খেলছে ভারতীয় দল। খেলছেন বিরাট কোহলি।

আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুটা ভালভাবে করল ভারতীয় ক্রিকেট দল। টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকজ্ঞাপন করে আজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। প্রয়াত সঙ্গীতশিল্পী ক্রিকেটের অনুরাগী ছিলেন। তিনি নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখতেন। সচিন তেন্ডুলকর সহ বহু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও ছিল। সচিন, শিখর ধবনরা আজ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জিতে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে চায় ভারতীয় দল।

আজকের ম্যাচের শুরুটা ভালভাবেই করে ভারতীয় দল। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে ফিরে যান শাই হোপ। তাঁকে আউট করে দেন মহম্মদ সিরাজ। এরপর ১২ ওভারে দলের ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্র্যান্ডন কিং। এই ওভারের শেষ বলে ফের উইকেট নেন ওয়াশিংটন। এবার তাঁর শিকার হন ড্যারেন ব্র্যাভো (১৮)। নিকোলাস পুরান কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে ২০ ওভারের তৃতীয় বলে ১৮ রান করার পরেই যুজবেন্দ্র চাহলের বলে এলবিডব্লু হয়ে যান তিনি। পরের বলেই কোনও রান না করে আউট হয়ে যান কাইরন পোলার্ড। এরপর চাহলের তৃতীয় শিকার হন শামারা ব্রুকস (১২)। আকিল হোসেন কোনও রান করতে পারেননি। তাঁকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর ফ্যাবিয়ান অ্যালেনক (২৯) ফিরিয়ে দেন ওয়াশিংটন। জেসন হোল্ডারকে (৫৭) ফেরান প্রসিদ্ধ। শেষ উইকেটটি নেন চাহল। তিনি ফিরিয়ে দেন আলজারি জোশেফকে (১৩)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget