এক্সপ্লোর

Ind vs WI, 2nd T20: কব্জির চোট সারেনি, চাহারকে নিয়ে থাকছে সংশয়

Eden Gardens T20: ক্রিকেটের এই ফর্ম্যাটে দলের অন্যতম সেরা পেসার দীপক চাহারের (Deepak Chahar) চোট এখনও পুরোপুরি সারেনি। তাঁকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কলকাতা: প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে জয়। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু দ্বিতীয় ম্য়াচের আগে টিম ইন্ডিয়া (Team India) হয়তো পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না। হতে পারছে না কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটে দলের অন্যতম সেরা পেসার দীপক চাহারের (Deepak Chahar) চোট এখনও পুরোপুরি সারেনি। তাঁকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কী হয়েছে দীপকের? বুধবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ২টি চার ও একটি বিশাল ছক্কা মারেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগে অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেয়েছিলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার।

১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক চাহার। মিডিয়াম পেসারের এতটাই জোরে লাগে যে, তিনি মাঠে মেডিক্যাল টিমকে ডেকে পাঠান। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এরপর পোলার্ডের বলে চোট পান হর্ষল পটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।

ইতিবাচক হচ্ছে, বেঙ্কটেশ সেই ম্যাচে ব্যাট করেন। হর্ষলের চোটও সেরকম কিছু নয়। তবে ভারতীয় শিবিরের খবর, চাহারের হাতের কব্জি এখনও ফুলে রয়েছে। ব্য়থাও রয়েছে। তাই তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। চাহার খেলতে না পারলে পরিবর্ত হিসাবে শার্দুল ঠাকুরকে তৈরি রাখছে ভারত। চাহারের বদলে মুম্বইয়ের পেসারকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে।

অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি! কলকাতার বুকে বিশ্বরেকর্ড বিহারের তরুণের

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget