এক্সপ্লোর

Ind vs WI: ঈশানের হাফসেঞ্চুরির পরই ডিক্লেয়ার রোহিতের, ওয়েস্ট ইন্ডিজ়ের ২ উইকেট তুলে চাপ বাড়াল ভারত

India vs West Indies: ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান।

পোর্ট অফ স্পেন: প্রথম টেস্টে ভারত একপেশেভাবে জিতলেও, প্রশ্নের মুখে পড়েছিল টিম ইন্ডিয়ার (Team India) মন্থর ব্যাটিং। অনেকে বলাবলি করেছিলেন, বাজ়বলের যুগে এখনও রক্ষণাত্মক মানসিকতা আগলে রয়েছে ভারত।

দ্বিতীয় টেস্টে অবশ্য সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের (Ishan Kishan) হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে (Ind vs WI)। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।

আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?

ম্যাচের চতুর্থ দিন আগ্রাসী ব্যাটিং করলেন ঈশান। টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে সাবলীল শট খেলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। মাত্র ৩৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও জোড়া ছক্কা। টেস্টে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শুভমন গিল। যিনি প্রথম টেস্টের দুই ইনিংসে ও চলতি টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। ওপেনিং ছেড়ে যিনি এই সিরিজে ব্যাট করছেন তিন নম্বরে। অনেকে বলাবলি শুরু করেছিলেন, নিজের পছন্দের ব্যাটিং পোজিশন হারিয়ে কি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন পাঞ্জাবের ডানহাতি ব্যাটার? রোহিত অবশ্য প্রথম টেস্টের আগে জানিয়েছিলেন যে, শুভমন নিজেই তিন নম্বরে ব্যাট করার ইচ্ছেপ্রকাশ করেছেন। পোর্ট অফ স্পেনে তাঁর অপরাজিত ইনিংস কিছুটা হলেও মনোবল বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

 

-

ক্রেগ ব্র্যাথওয়েট (২৮) ও কার্ক ম্যাকেঞ্জিকে (০) ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। ক্রিজে আছেন তেজনারায়ণ চন্দ্রপল (২৪ ব্যাটিং)। তাঁর সঙ্গে জার্মেইন ব্ল্যাকউড (২০ ব্যাটিং)। শেষ দিন হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget