এক্সপ্লোর

কটকে সিরিজ জয়ের লড়াই ভারতের

বিশাখাপত্তনমে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। রবিবার কটকে সিরিজের চূড়ান্ত তথা নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। জয় দিয়েই বছর শেষ করতে বদ্ধপরিকর বিরাট কোহলি ব্রিগেড।

কটক: বিশাখাপত্তনমে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। রবিবার কটকে সিরিজের চূড়ান্ত তথা নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। জয় দিয়েই বছর শেষ করতে বদ্ধপরিকর বিরাট কোহলি ব্রিগেড। প্রথম ম্যাচে চেন্নাইয়ে আট উইকেটে হেরে গিয়েছিল মেন ইন ব্লু ব্রিগেড। পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। সিরিজের নির্ণায়ক ম্যাচে বিশাখাপত্তনমের পারফরম্যান্সের পুণরাবৃত্তি ঘটানোই লক্ষ্য ভারতের। দলের দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা ছন্দে রয়েছেন। বিশাখাপত্তনমে তাঁদের জুটিতে ২২৭ রান ওঠে। এর থেকেই স্পষ্ট, ভারতের দুই ওপেনার কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তাঁরা দলের ইনিংসের যে ভিত গড়ে দেন, তার ওপর দাঁড়িয়ে শ্রেয়স আয়ার ও ঋষভ পন্থরা রানের পাহাড় গড়ে তোলেন। বোলিং বিভাগে দীপক চাহারের জায়গায় দলে এসেছেন নভদীপ সাইনি। চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন চাহার। সেক্ষেত্রে কটকে একদিনের ক্রিকেটে সাইনির অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব তাঁর সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিশাখাপত্তনমে। প্রথম ভারতীয় বোলার হিসেবে জোড়া হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে ফিল্ডিং নিয়ে চিন্তা থাকছেই। এই বিভাগে আরও উন্নতির প্রয়োজন, বিশেষ করে ক্যাচ ধরার ক্ষেত্রে। সম্প্রতি টি ২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় ফিল্ডাররা বেশ কিছু ক্যাচ ফেলেছেন। সিরিজের নির্ণায়ক ম্যাচে এমনটা ঘটলে তার মাশুল গুণতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে লক্ষ্য থাকবে ভারতীয় ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। শেলডন কোট্রেল, কিমো পলদের শুধু রান আটকালেই হবে না, ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখতে নিয়মিত উইকেটও নিতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে তাদের ভরসা শিমরন হেটমেয়ার ও শাই হোপ। চলতি সিরিজে এই দুই ব্যাটসম্যান ভালো ছন্দে রয়েছেন। একইসঙ্গে ভারতের মতো তাদেরও ফিল্ডিংয়ের মানের উন্নতি ঘটাতে হবে। কটকের পিচও ব্যাটসম্যানদের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কাজেই আরও একটা হাই-স্কোরিং ম্যাচ হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget