এক্সপ্লোর

Ind vs WI, 3rd T20 Preview: আজ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

নতুন অধিনায়ক রোহিতের নেতৃত্বে টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। আট মাস পরেই অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজকে দেখেছিল ভারতীয় দল।

কলকাতা: আজ ফের দর্শকদের কলরবে মুখরিত হয়ে উঠবে ক্রিকেটের নন্দকানন ইডেন (Eden Gardens)। আজ সন্ধেবেলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (India vs West Indies) তৃতীয় টি-২০ ম্যাচ। সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও, সিএবি-র (CAB) সদস্যরা ম্যাচ দেখতে যেতে পারবেন।

আজকের ম্যাচে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁদের ১০ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। বিরাট ও পন্থ না থাকায় আজ ভারতীয় দলে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ফলে আজ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা।

নতুন অধিনায়ক রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। আট মাস পরেই অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তার প্রস্তুতি হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজকে দেখেছিল ভারতীয় দল। আজকের ম্যাচে ওপেনার হিসেবে নতুন কাউকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুল না থাকায় টপ অর্ডারে সুযোগ দেওয়া হয়েছিল ঈশান কিষানকে। কিন্তু তিনি দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। চলতি সিরিজের প্রথম ম্যাচে ৪২ বলে ৩৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১০ বলে মাত্র ২ রান করেন তিনি। সেই কারণে আজ ঈশানের বদলে রুতুরাজকে সুযোগ দেওয়া হতে পারে। তবে ক্রিকেটমহলের একাংশের আবার বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজের পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ। তাই ঈশানকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে।

মিডল অর্ডারে অবশ্য শ্রেয়সের সুযোগ পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। শুধু আজকের ম্যাচেই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলবেন না বিরাট। তাঁর বদলে সুযোগ পেতে পারেন শ্রেয়স। তিনি এখনও পর্যন্ত চলতি সিরিজে খেলার সুযোগ পাননি। আজ অবশ্য তাঁকে খেলতে দেখা যেতে পারে।

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স। ফলে তাঁকে নিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীদের বিশেষ উৎসাহ রয়েছে। কেকেআর-এর ঘরের মাঠ ইডেনে খেলার সুযোগ পেলে শ্রেয়স কেমন পারফরম্যান্স দেখান, সেদিকে তাকিয়ে কেকেআর সমর্থকরা।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ

২০ ফেব্রুয়ারি, রবিবার, ইডেন গার্ডেন্সে

টস

সন্ধ্যা ৬.৩০

ম্যাচ শুরু

সন্ধ্যা ৭টা

সরাসরি সম্প্রচার

স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি ও স্টার স্পোর্টস হিন্দি চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Para Athlete Murder: জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী
জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী
IPL Final: ঝমঝমিয়ে বৃষ্টি না গরমের চিড়বিড়ানি, আইপিএল ফাইনালের রাতে কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
ঝমঝমিয়ে বৃষ্টি না গরমের চিড়বিড়ানি, আইপিএল ফাইনালের রাতে কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
RCB vs GT IPL Final: ফাইনালের আগে দুর্যোগে আটকে পড়লেন শুভমনরা, আইপিএলের ইতিহাসে এ জিনিস কখনও হয়নি
ফাইনালের আগে দুর্যোগে আটকে পড়লেন শুভমনরা, আইপিএলের ইতিহাসে এ জিনিস কখনও হয়নি
Wriddhiman Saha: বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget