এক্সপ্লোর

IND vsWI: রোহিত, কোহলির নেতৃত্বের ফারাক কোথায়? কী বললেন প্রজ্ঞান ওঝা?

IND vsWI: আবার সীমিত ওভারের ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন।ট্রেডমার্ক পুল শট, স্ট্রোক প্লে অসাধারণ। ১০০০ তম ওয়ান ডে ম্যাচে জয় এসেছে রোহিতের নেতৃত্বে।

আমদাবাদ: চোট সারিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফরম্যান্স। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছেন। আবার সীমিত ওভারের ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছেন।ট্রেডমার্ক পুল শট, স্ট্রোক প্লে অসাধারণ। ১০০০ তম ওয়ান ডে ম্যাচে জয় এসেছে রোহিতের নেতৃত্বে। নেতা অধিনায়ক কতটা সফল প্রথম ওয়ান ডে ম্যাচে-তা আলাদা করে বলার দরকার নেই। প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা বলেন, ''বিরাট ভীষণভাবে বহির্মূখী। ও খোলামেলা নিজের ভাব প্রকাশ করে। নিজের মতো করে প্রতিটা মুহূর্ত উপভোগ করে। আবেগ প্রকাশ করতে ভালবাসে। কিন্তু রোহিত একদম উলটোরকম। ও ভীষণ ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারে।''

বিরাটের থেকে রোহিতকে কিছুটা এগিয়ে রাখছেন প্রজ্ঞান ওঝা অধিনায়ক হিসেবে। তার কারণ বাতলে দিলেন প্রাক্তন স্পিনার। তিনি বলেন, ''রোহিতের নেতৃত্বে অনেকেই খেলেছেন। বিরাটের নেতৃত্বেও খেলেছেন। কিন্তু অনেকেই বলেছেন যে রোহিতের নেতৃত্বে তাঁরা অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করে। প্রত্যেকেই দলে নতুন থাকার সময়ে কথা বলতে চায় সিনিয়রদের সঙ্গে। রোহিত সেই কাজটা খুব সহজভাবে করতে পারে। বিরাটের সঙ্গে হয়ত প্রথম দিকে একটু ইতস্তত বোধ করে থাকে প্লেয়াররা। তবে ২ জনেরই একটাই লক্ষ্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।''

গতকাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।

রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget