এক্সপ্লোর

IND W vs AUS W 2nd ODI: সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রিচা, রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সিরিজও খোয়াল ভারত

Team India: অস্ট্রেলিয়ার ২৫৮/৮ তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫/৮ স্কোরে আটকে গেল। মাত্র ৩ রানে রুদ্ধশ্বাস ম্যাচে হার মানতে হল টিম ইন্ডিয়াকে।

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের তৃপ্তি ধাক্কা খেল ভারতীয় মহিলা দলের (Indian Womens Cricket Team)। ওয়ান ডে সিরিজে পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া (IND W vs AUS W)। সেই সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। শনিবার ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

শনিবার ভারতের হয়ে লড়াই করলেন এক বঙ্গকন্যা। শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। পায়ের পেশির টান সামলে ব্যাট হাতে লড়াই করলেন। এদিন নায়ক হয়ে উঠতে পারতেন রিচা। পারলেন না। ফিরলেন ৯৬ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি বঙ্গতনয়ার সাফল্যের মুকুটে রঙিন পালক হয়ে থাকতে পারত। কিন্তু পারলেন না রিচা। ওয়ান ডে ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন। তিনি তিন অঙ্কে পৌঁছলে সেটা হতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের পঞ্চম সেঞ্চুরি। কিন্তু পারলেন না রিচা।

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

পারল না ভারতও। অস্ট্রেলিয়ার ২৫৮/৮ তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫/৮ স্কোরে আটকে গেল। মাত্র ৩ রানে রুদ্ধশ্বাস ম্যাচে হার মানতে হল টিম ইন্ডিয়াকে।

টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ২৫৮/৮। হাফসেঞ্চুরি ফিবি লিচফিল্ড (৬৩ রান) ও এলিস পেরির (৫০ রান)। ৩৮ রানে ৫ উইকেট দীপ্তি শর্মার। যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে।

ফিল্ডিং করার সময় সংঘর্ষে মাথায় চোট পান ভারতের ক্রিকেটার স্নেহ রানা (Sneh Rana)। তাঁর পরিবর্তে কনকাসন সাব হিসাবে নামানো হল হার্লিন দেওলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষ হয় স্নেহর। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। মাথায় যন্ত্রণা হচ্ছে বলেও জানান তিনি। মাঠ থেকেই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্নেহকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। হার্লিনের নাম পরিবর্ত হিসাবে জানিয়েও দেওয়া হয়।

ব্যাট হাতে ফের ব্যর্থ হরমনপ্রীত। ৫ রান করে ফিরলেন। রিচা ছাড়া লড়াি করেছেন জেমাইমা রডরিগেজ (৪৪) ও স্মৃতি মান্ধানা (৩৪)। তবে তা দলকে জেতানোর মতো ছিল না।

আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget