এক্সপ্লোর

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত, দখলে সিরিজ

ইনদওর:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ জিতল ভারত। রবিবার ইনদওরে অজিদের ৫ উইকেটে হারিয়ে দেয় কোহলি-ব্রিগেড। এই জয়ের ফলে, পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ এগিয়ে গেল মেন ইন ব্লু-রা।

ক্যাঙারুদের রাখা ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ৩০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভাল শুরু হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। প্রথম থেকেই অজি বোলারদের সংহার করতে থাকেন এই দুই ব্যাটসম্যান।

প্রথম উইকেটে মাত্র ২১ ওভারে ওঠে ১৩৯ রান। সেটাই কার্যত ভারতের জয়ের ভিত গড়ে দেয়। এদিন বিশেষ করে বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। তিনি ৭১ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছক্কায়। অন্যদিকে, তাঁকে যোগ্য সঙ্গ দেন রাহানে। তিনি করেন ৭০ রান। মেরেছেন ৯টি চার।

রোহিত ও রাহানের তৈরি করা জমির ওপর জয়ের স্থাপত্য গড়েন হার্দিক পাণ্ড্য। এদিনও নিজের ঢঙে শুরু করেন হার্দিক। করেন ৭৮ রান। ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৪টি ছক্কায়। ভাল শুরু করেও এদিন বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ২৮ রানে আউট হন। যদিও, ভারতের যা গভীর ব্যাটিং লাইন-আপ, তাতে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বাকি কাজটা আনায়াসে সারেন মণীশ পাণ্ডে (৩৬ অপরাজিত) ও মহেন্দ্র সিংহ ধোনি।

এর আগে আজ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে ৬ উইকেটে ২৯৩ রান করে অস্ট্রেলিয়া। শতরান করেছেন ওপেনার অ্যারন ফিঞ্চ (১২৪)। অধিনায়ক স্টিভ স্মিথ ৬৩ ও ডেভিড ওয়ার্নার ৪২ রান করেছেন। জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন। যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ড্য একটি করে উইকেট নিয়েছেন।

আজ শুরু থেকেই ভাল ব্যাটিং করছিলেন ওয়ার্নার ও ফিঞ্চ। ওপেনিং জুটিতে যোগ হয় ৭০ রান। ওয়ার্নারকে ফেরান হার্দিক। এরপর ফিঞ্চ ও স্মিথের জুটিতে যোগ হয় ১৫৪ রান। এরপর অবশ্য নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল (৫), ট্রেভিস হেড (৪), পিটার হ্যান্ডসকম্বরা (৩) বড় রান করতে পারেননি। মার্কাস স্টোইনিস ২৭ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে, দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল ভারত। একইসঙ্গে, টানা ৯টি একদিনের ম্যাচ জিতে ধোনির রেকর্ড স্পর্শ করলেন কোহলি।

ভারতীয় দল- অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মণীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget