এক্সপ্লোর

প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

নেপিয়ার:  জয় নিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল ভারত। বুধবার নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৮ উইকেটে হারিয়ে দিল মেন ইন ব্লু ব্রিগেড। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৮ ওভারেই ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ওভারেই ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি। তুলে নেন মার্টিন গাপ্টিলকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। এক এক করে আউট হন মুনরো, রস টেলর, লাথাম, নিকলস, স্যান্টনার। অন্য প্রান্তে তখন একা লড়াই চালান অধিনায়ক উইলিয়ামসন। ৭টা চার সহ ৮১ বলে করেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ টেলর (২৪)। অন্যদিকে, এদিন নেপিয়ারের মাঠেও ঘুর্ণির ভেল্কি দেখান মেন ইন ব্লু-র স্পিনাররা। এদিন বিপক্ষের সাত উইকেট স্পিনারদের দখলেই আসে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুলদীপ যাদব। ৩৯ রানে চার উিকেট দখল করেন তিনি। যুযবেন্দ্র চাহল নেন ২টি এবং কেদার যাদব নেন একটি উইকেট। ১৯ রানে ৩ উইকেট দখল করেন মহম্মদ শামি। নির্ধারিত সময়ের আগেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ব্যাট করতে নেমে পড়ে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন ধীরে সুস্থে শুরু করেন। নৈশভোজের বিরতির সময় বিনা উইকেটে ভারতের স্কোর ছিল ৪১। এরপর খেলা শুরু হতেই ছন্দপতন ঘটে ভারতের। দ্বিতীয় বলেই আউট হন রোহিত। এরপর, মাঝে সূর্যের অবস্থানের জন্য ব্যাটসম্যানদের অসুবিধে হওয়ায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। এর ফলে, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য হয় ৪৯ ওভারে ১৫৬ রান। কোহলি ও ধবন দুজনে মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ব্যক্তিগত ৪৫ রানে আউট হন অধিনায়ক। তখন ভারত জয়ের থেকে ২৪ রান দূরে। বাকি কাজটা সেরে অম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে সেরে নেন ধবন। এদিন ধবন ৭৫ রানে অপরাজিত থাকেন। খেলেছেন ১০৩টি বল। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চারে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারচ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget